এক্সপ্লোর

South 24 Paraganas:বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ,  ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার 

ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে পুলিশের সাহায্য চান। সেই ফাঁকে পালিয়ে যান স্বামী। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়।  রবিবার ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।


রঞ্জিৎ হালদার, ভাঙড় (দক্ষিণ ২৪ পরগনা):  স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃতের নাম সঞ্জয় ঘোষ।  কাশীপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে।  অভিযোগ, ২০১৮ সালে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল। স্ত্রীর অভিযোগ, গত ৪ অক্টোবর পারিবারিক অশান্তি চরমে উঠলে, তাঁর স্বামী তাঁকে মারধর করেন। অভিযোগ, মুখে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা হয়।  ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে পুলিশের সাহায্য চান। সেই ফাঁকে পালিয়ে যান স্বামী। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়।  রবিবার ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে  স্বামী অস্বীকার করছেন নিজের স্ত্রী,কোলের সন্তানকে।  স্বামীর এই দায়িত্বজ্ঞানহীনতার  প্রতিবাদ করে নিগ্রহের শিকার হলেন ওই  গৃহবধূ। অভিযোগ, ভাঙড়ের এক আবাসনে ওই গৃহবধূর ওপর ব্যপক অত্যাচার করেন স্বামী।কিল,চড় ঘুষির পাশাপাশি তাঁকে বালিশ চাপা দিয়েও মারার চেষ্টা করেন বলে অভিযোগ।এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ পল্লবী ঘোষ কাশীপুর থানায় অভিযোগ করেছেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী সঞ্জয় ঘোষকে গ্রেপ্তার করেছে। সঞ্জয় একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন।

পুলিশ সূত্রে খবর, বছর তিনকে আগে দমদমের বাসিন্দা সঞ্জয়ের সঙ্গে  বিধাননগরের বাসিন্দা পল্লবীর বিয়ে হয়।তাঁদের একটি শিশু সন্তানও আছে।এই দম্পতি ভাঙড়ের সাতুলিয়াতে একটি আবাসনের ২ জি টাওয়ারের দ্বিতীয় তলের একটি ফ্ল্যাটে থাকেন।অভিযোগ, কয়েকদিন আগে স্ত্রীকে খুন করার চেষ্টায় রান্নাঘরে গ্যাসের পাইপ খুলে রাখেন সঞ্জয়। ওই অভিসন্ধির কথা জানতে পেরে পল্লবী প্রতিবাদ করলে ফ্ল্যাটের মধ্যেই তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়।কোনক্রমে নিজেকে বাঁচিয়ে ১০০ ডায়াল করেন পল্লবী।কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।সোমবার সঞ্জয়কে গ্রেফতার করে বারুইপুর আদালতে পেশ করে। সেখানে বিচারক অভিযুক্তের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget