এক্সপ্লোর

South 24 Paraganas: পাথরপ্রতিমায় জগদ্দল নদীতে ভেসে উঠল কুমির, দেখতে ভিড় প্রচুর মানুষের

রাখালপুর আড্ডির বাজারের  কাছে হঠাৎই নদীতে ভেসে ওঠে  ওই কুমিরটি। দীর্ঘক্ষন নদীতে ভাসতে দেখা যায় কুমিরটিকে।

 

জয়দীপ হালদার (পাথরপ্রতিমা), দক্ষিণ ২৪ পরগনা:    দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জগদ্দল নদীতে  হঠাৎই ভেসে উঠল কুমির। বড়সড় একটি কুমিরকে নদীর জলে দেখা যায়।  পূর্ণবয়স্ক কুমিরটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন নদীর  পাড়ে। রাখালপুর আড্ডির বাজারের  কাছে হঠাৎই নদীতে ভেসে ওঠে  ওই কুমিরটি। দীর্ঘক্ষন নদীতে ভাসতে দেখা যায় কুমিরটিকে।

উল্লেখ্য, পাথরপ্রতিমায় মাঝেমধ্যেই কুমিরের আনাগোনা দেখা যায়। গত মে মাসে ইয়াসের ঘূর্ণিঝড়ের পর কটালের দাপটে পাথরপ্রতিমার একটি গ্রামের পুকুরে কুমির চলে এসেছিল। কটালের জল ঢুকে পড়েছিল পাথরপ্রতিমা ভগবত্‍পুর কুমির প্রকল্পেও। এই কুমির প্রকল্পে ৩২৩টি কুমির রয়েছে । ঘটনার দিন সকালে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে একটি পুকুর থেকে উদ্ধার হয় একটি কুমির। ১২ ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। কটালের জেরে জগদ্দল নদী থেকে কুমিরটি লোকালয়ে ঢুকে পড়ে বলে  বন দফতরের আধিকারিকরা অনুমান করেছিলেন।

এর আগেও পাথরপ্রতিমায় কুমির ঢুকে পড়ার ঘটনা সামনে এসেছিল।  গত বছরের অক্টোবরেই নদী ছেড়ে পুকুরে ঢুকে পড়েছিল একটি কুমির। সেই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল গ্রামে। পাথরপ্রতিমার রাখালপুর গ্রামে এই ঘটনা ঘটেছিল।  ঘটনার দিন দুপুরে স্থানীয় বাসিন্দা অভিমন্যু দাসের পুকুরে নামেন পরিবারের এক মহিলা। জলের মধ্যে বিশালাকার কোনও প্রাণীর নড়াচড়া টের পেয়েই পড়িমরি করে উঠে আসেন জল থেকে। তাহলে কি কুমির ঢুকেছে পুকুরে? ক্রমে ক্রমে বার্তা রটে যেতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটে আসে লোকজন। আসেন পঞ্চায়েত প্রধান। খবর যায় থানা ও বন দফতরে। কিন্তু সন্ধে নেমে আসায়, কুমিরটিকে ধরা যায়নি। আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। পরের দিন সকালে পুকুরের জল তুলে জাল ফেলে তোলা হয় কুমিরটিকে। ১২ ফুটের মস্ত কুমির দেখতে তখন পুকুর-পাড়ে উপচে পড়া ভিড়। পাথরপ্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান বলেছিলেন, গিয়ে দেখি বড় কুমির। পুলিশ ও বন দফতরে খবর দিই। সকাল থেকে জল কমিয়ে কুমির ধরা হয়।

পরে কুমিরটিকে নদীতে ছাড়ার ব্যবস্থা করে বন দফতর।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget