এক্সপ্লোর

South 24 Paraganas: গোসাবায় যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Gosaba News: আক্রান্ত নেতার অভিযোগ, তিনি যখন রাধানগর-তারানগর পঞ্চায়েতে যাচ্ছিলেন, তখন কয়েকজন ঘিরে ধরে বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বই কারণ।

শান্তনু নস্কর, গোসাবা (দক্ষিণ ২৪ পরগনা): দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) গোসাবায় (Gosaba) এক যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর। হামলার অভিযোগ উঠেছে বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও গেরুয়া শিবিরের দাবি, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

গোসাবায় আক্রান্ত যুব তৃণমূল নেতা

পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় আক্রান্ত হলেন যুব তৃণমূল নেতা। এই হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বড়মোল্লাখালিতে।

বেধড়ক মারধর করা হয় যুব তৃণমূল বুথ সভাপতি হাসান মোল্লাকে। আক্রান্ত নেতার অভিযোগ, তিনি যখন রাধানগর-তারানগর পঞ্চায়েতে যাচ্ছিলেন, তখন কয়েকজন ঘিরে ধরে বাঁশ, লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে তাঁর অভিযোগ।

গোসাবার আক্রান্ত যুব তৃণমূল নেতা হাসান মোল্লার কথায়, 'সেদিন যখন পঞ্চায়েতে যাচ্ছিলাম, তখন আমাকে ঘিরে মারধর করে। দা দিয়ে কোপ মারতে যাচ্ছিল, প্রাণে মারার পরিকল্পনা করেছিল। এসব বিজেপির দুষ্কৃতীরা করেছে।'

বিজেপির কী বক্তব্য?

যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আক্রান্ত হয়েছেন যুব তৃণমূলের বুথ সভাপতি। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সন্দীপ মৃধা বলেন, 'এতে কোনওভাবেই বিজেপি জড়িত নয়। এটা একেবারেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।'

আপাতত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত যুব তৃণমূল নেতা। ঘটনায় সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: Amit Shah Meets Sourav Ganguly: ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহর নৈশভোজে শুধুই বাঙালি মেনু

অন্যদিকে, INTTUC নেতাকে বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। অভিযোগ, দলেরই এক নেতার নাম করে ২ দুষ্কৃতী হুমকি দেয়। যদিও অভিযুক্ত নেতার দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অভিযোগ ঘিরে সরগরম এলাকা। শুক্রবার সকালে অভিযোগকারী INTTUC নেতা মিছিল করে গিয়ে অভিযোগ দায়ের করেন কোতোয়ালি থানায়। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget