এক্সপ্লোর

South 24 Paraganas: অর্থাভাবে হোঁচট পড়াশোনায়, অন্ধকারে উচ্চ মাধ্যমিকে অষ্টম সৌমনের ভবিষ্যৎ

South 24 Paraganas News: আর্থিক অনটনের শিকার উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সৌমেন পাত্র। স্বপ্ন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগণা: গত ১০ জুন প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২২-এর (HS results 2022) ফলাফল। ঘোষিত হয়েছে ২৭২ জনের মেধাতালিকা (Merit List)। তাঁদের মধ্যে নাম ছিল পাথরপ্রতিমার সৌমেন পাত্রের (Soumen Patra)। রাজ্যে উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান (8th rank) অধিকার করেছে সে, প্রাপ্ত নম্বর ৪৯১। কিন্তু আর্থিক অনটন বড় বালাই। এত নম্বর পেয়েও পড়াশোনার সফর এখানেই থামিয়ে দিতে চলেছে সৌমেন। দারিদ্র্য (poverty) কেড়েছে তাঁর স্বপ্ন। 

পড়াশোনা বন্ধ হওয়ার পথে সৌমেনের

স্বপ্ন ছিল সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সেই স্বপ্নের মুখে এখন আস্ত একটা প্রশ্নচিহ্ন। আর্থিক অনটনের শিকার উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরের বাসিন্দা সৌমেন পাত্র। কাকদ্বীপের বামানগর সুবলা উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্র উচ্চ মাধ্যমিকে পেয়েছে ৪৯১। 

ছোট থেকেই দারিদ্র্য তাঁদের নিত্যসঙ্গী। বাবা-মা দুই জনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাবা তপন পাত্র দিল্লিতে গাড়ি ধোয়ার কাজ করেন। মা অনিমা পাত্র পরিচারিকার কাজ করেন। হাজার সমস্যার মধ্যেও কোনওদিন পড়াশোনা ছাড়েননি সৌমেন। এক সময়ে পরিবারের আর্থিক সঙ্কটের সঙ্গে মোকাবিলা করতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজেও দিল্লি পাড়ি দেয় সে। এক ছোটখাটো সংস্থায় জুটিয়ে নেয় কাজ। সেখানে বসেই উচ্চ মাধ্যমিকে নিজের দুর্দান্ত ফলাফলের খবর পায় সে। জানতে পারে নাম উঠেছে মেধাতালিকায়। মনে নতুন করে উঁকি দেয় উচ্চশিক্ষার স্বপ্ন। ফিরে আসে বাড়ি। কিন্তু ফের বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের চরম আর্থিক সঙ্কট। 

সৌমেনের ইচ্ছে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। অনেক সমস্যা হলেও দ্বাদশ শ্রেণি পর্যন্ত যা হোক করে ছেলের পড়াশোনার খরচ চালিয়েছেন মা-বাবা। কিন্তু এরপরের উচ্চশিক্ষার খরচ কীভাবে টানবেন সেই ভেবে মাথায় হাত পড়েছে তপন পাত্রের। তিনি বলেন, 'উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিন আনা দিন খাওয়া পরিবারে কোনওরকমে খরচ চালিয়েছি। এরপর ছেলের পড়াশোনার খরচ আমার পক্ষে বহন করা সম্ভব নয়। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছি।'

আশাহত সৌমেন পাত্রের কথায়, 'ছোটবেলা থেকেই দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কোনও উপায় ছিল না। পরিবারের পাশে দাঁড়াতে তাই বাবা-মার সঙ্গে দিল্লি চলে গিয়েছিলাম। ইচ্ছে ছিল সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে একটা চাকরি জুটিয়ে বাবা-মাকে দিল্লি থেকে গ্রামে ফিরিয়ে আনব। কিন্তু কোনও আশার আলো দেখতে পাচ্ছিনা। যদি কোনওভাবে কিছু না হয় তাহলে আবার বাধ্য হয়ে দিল্লিতে কাজে চলে যেতে হবে। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে অনেক টাকার খরচ।'

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সৌমেনদের অ্যাসবেসটস দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া বাড়ি ছাড়া কিছুই নেই। বাড়ির মধ্যে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। সৌমেনের দিদি শম্পা বর্মন বলেন, 'ভাই বরাবরই মেধাবী ছাত্র। মাধ্যমিকে কয়েক নম্বরের জন্য স্টার হাতছাড়া হয়েছিল। তাই জেদ ছিল উচ্চ মাধ্যমিকে ভাল ফল করবে। পরিবারে অভাব। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বাবা-মা সকলেই দিল্লিতে থাকে। আমরা সবাই ওর সাফল্যে আনন্দিত। কিন্তু ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে পারবে না বাবা-মা। ভাইয়ের পড়াশোনার ক্ষেত্রে সরকার যদি এগিয়ে আসে তাহলে ভাইয়ের স্বপ্ন পূরণ হবে।'

আরও পড়ুন: Kolkata News: নজরদারি এড়িয়ে গাছে উঠে পড়লেন রোগী, ডাকতে হল দমকল, ফের বিতর্কে পাভলভ মানসিক হাসপাতাল

ইতিমধ্যে সৌমেনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ বর্মন বলেন, 'সৌমেন সুন্দরবন তথা পাথর প্রতিমার গর্ব। ছোটবেলা থেকে চরম দারিদ্র্যের মধ্যেও লড়াই করছে। আর্থিক অনটনকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে এত ভাল ফল করেছে। অর্থের অভাবে মেধা তলিয়ে যাবে, এটা হয় না। সৌমেনের পাশে সবরকম সাহায্যের জন্য আমরা আছি।'

পারিবারিক অভাবকে কাটিয়ে ভবিষ্যতের একরাশ স্বপ্ন  চোখে। দারিদ্র্যকে হার মানিয়ে সৌমেনের স্বপ্ন কি আদৌ পূরণ হবে? আদৌ কি সে কোনও সাহায্যের হাত পাবে? সেই অপেক্ষায় তাকিয়ে রয়েছে মেধাবী সৌমেন পাত্র।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget