এক্সপ্লোর

South 24 Paraganas: আমফান-ইয়াসের ক্ষত নিয়েই ২০ মাস পর স্কুল খোলার তোড়জোড় বামুনখালির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে

আমফানের পর ইয়াস। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে এমনই দশা দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামুনখালির এই স্কুলের। সরকারি নির্দেশ আসেনি, তবে সংবাদমাধ্যমে খবর দেখেই মেরামতির তোড়জোড় শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।

জয়দীপ হালদার, সাগর: প্রায় ২০ মাস কেটে গেছে। এতগুলো মাসে অতিমারীর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগও নেহাত কম বিপদে ফেলেনি। প্রবল ঝড়ে উড়ে গেছে স্কুলের তিনতলার ছাদ, ভেঙে পড়েছে দরজা। স্কুলবাড়ির যত্রতত্র বড় বড় ফাটল। আমফান-ইয়াসের ক্ষত নিয়েই খুলছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামুনখালির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই অবস্থাতেও তুঙ্গে স্কুল খোলার তোড়জোড়।

পুজোর ছুটির পর স্কুল। আগে এমনটা ভাবলেই মনখারাপ হয়ে যেত। কিন্তু, করোনাকালে যেন বিরামহীন ছুটি আর ছুটি। তাই এবার, স্কুল খোলার খবরটা উৎসবের চেয়ে কম কিছু নয়। অনলাইনের গণ্ডী পেরিয়ে ফের বন্ধুদের সঙ্গে দেখা, টিফিন ভাগ করে খাওয়া, অনর্গল গল্প। মাস্টারমশাইয়ের ধমক না খেলে যা থামতেই জানে না। কিন্তু কোথায় ফিরবে সাগরের বামুনখালি মধুসূদন পেয়ারিমোহন পঞ্চানন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা? ঝড়ে উড়ে গেছে স্কুলের তিনতলার ছাদ। ভেঙে পড়েছে দরজা। দেওয়ালজুড়ে গজিয়ে উঠেছে আগাছা। স্কুলবাড়ির যেখানে সেখানে দেখা মিলছে বড় বড় ফাটলের। সিমেন্টের প্রলেপ সরে বেরিয়ে এসেছে ইটের কঙ্কাল। এককথায় যেন বিপজ্জনক। যেকোনও মুহূর্তেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। 

আমফানের পর ইয়াস। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে এমনই দশা দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামুনখালির এই স্কুলের। ঠিক যেন ধ্বংসস্তুপ! সরকারি নির্দেশ এখনও হাতে আসেনি। তবে, সংবাদমাধ্যমে খবরটা দেখেই মেরামতির তোড়জোড় শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। ডেক্স-টেবিল থেকে সরছে ধুলোর পুরু প্রলেপ। 

বামুনখালি মধুসূদন পেয়ারিমোহন পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরকুমার দাসের কথায়, 'পুরো স্কুলটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানের অনেক স্কুলেরই একই অবস্থা। আমরা সারাতে পারিনি। সবকিছু ভেঙে পড়েছে, তার মধ্যেই স্কুল খোলার চেষ্টা করছি।'

বামুনখালি মধুসূদন পেয়ারিমোহন পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্যমল দাসের কথায়, 'সরকারি নির্দেশ এখনও আসেনি। আমরা সংবাদমাধ্যম থেকে শুনে স্কুল খোলার প্রস্তুতি নিয়েছি। স্কুলের তিনতলার প্রায় ১২০ ফুট ঝড়ে ক্ষতিগ্রস্ত। তবুও আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, স্কুল খোলার চেষ্টা করছি।'

অন্যদিকে মঙ্গলবার, ডায়মন্ড হারবার গার্লস হাইস্কুল পরিদর্শন করেন সেখানকার মহকুমাশাসক। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহার কথায়, 'বিভিন্ন স্কুল পরিদর্শন করা হবে। পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনমতো সহযোগিতা করা হবে।'

কত মাস প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হয়নি। জমে রয়েছে কত না বলা কথা, আড্ডা। স্মৃতির পলি সরিয়ে ফের স্কুলে পা রাখার তোড়জোড় রাজ্যজুড়ে। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget