এক্সপ্লোর

South 24 Paraganas: উস্তির হটুগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক দোকান

South 24 Paraganas News: স্থানীয়রা টের পাওয়ার আগেই আগুনের গ্রাসে চলে যায় পরপর কয়েকটি দোকান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।

জয়দীপ হালদার, উস্তি (দক্ষিণ ২৪ পরগনা): দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) উস্তির (Usti) হটুগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ৪ থেকে ৫টি দোকান। 

ঘটনাটি গতরাতের। রাত সাড়ে ১২টা নাগাদ হটুগঞ্জ বাজারের একটি দোকানে আগুন লাগে। স্থানীয়রা টের পাওয়ার আগেই আগুনের গ্রাসে চলে যায় পরপর কয়েকটি দোকান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে দমকল। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

আরও পড়ুন: KMC: চার বছরে সংস্কার মাত্র ৬৮ টির, জীর্ণ বাড়ি নিয়ে ফের আইনে সংশোধনের ভাবনা পুরসভার

দিন দুই আগে কল্যাণীর জেএনএম হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। সেদিন রাত পৌনে নটা নাগাদ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী। আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা হয় রোগীকে। কীভাবে ফের হাসপাতালে আগুন? তখনও ছিল ধোঁয়াশা।

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে যায়। সাময়িকভাবে কিছুটা ব্যাহত হয় পরিষেবা। বন্ধ হয় জরুরি পরিষেবাও। প্রাথমিকভাবে বিদ্যুৎহীন হয় হাসপাতালের জরুরি বিভাগ সহ একাংশ। পরে অবশ্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। এবিষয়ে হাসপাতালের সুপার বলেন, "আইসোলেশন ওয়ার্ডে একজনই রোগী ছিলেন। ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এখনই বলা যাচ্ছে না কীভাবে আগুল লাগল। অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন। সুরক্ষার্থে একটা অংশে  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।'' 

এর আগে গত মাসে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের (Burdwan Medical College Hospital) কোভিড ওয়ার্ডে (Covid19 Ward) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার কাকভোরে ওয়ার্ডের মধ্যেই ঝলসে মৃত্যু হয় পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসির বড়মুড়িয়ার বাসিন্দা সন্ধ্যা মণ্ডলের। সূত্রের খবর, রোগিণী লাইটার দিয়ে মশা মারার ধূপ জ্বালানোর সময় অগ্নিকাণ্ড ঘটে। বর্ধমান মেডিক্যাল কলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আজ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি (State Forensic Laboratory) থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা বর্ধমান মেডিক্যাল কলেজের ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে স্বাস্থ্য দফতরের তিন সদস্যের বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট আজই জমা দেয় বলে সূত্রের খবর। কীভাবে লাগল আগুন? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠকে শুরু করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
TMC News: ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা
ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget