এক্সপ্লোর

Tarpaulin Recovered: ৫০ হাজার ত্রিপল উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে, এত পরিমাণ ত্রিপল কীভাবে মজুত করা হল

South 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল মজুতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ৫০ হাজার ত্রিপল। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা রাজু বাগের বাড়ির তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার। ভোটের ফল প্রকাশের পর থেকেই পলাতক রাজু বাগ ও তাঁর ভাই। এর মধ্যেই বন্ধ ঘরে বিপুল পরিমাণ ত্রাণ মজুতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। 

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণ ত্রিপল মজুতের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৫০ হাজার ত্রিপল দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ না করে গোপনে মজুত করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ত্রিপল না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে বিপুল ত্রিপলের মজুত দেখতে পান বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। পাশাপাশি বিডিও অফিসের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এত বিপুল পরিমাণ ত্রিপল কীভাবে সেখানে মজুত হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেফতারের দাবিও উঠেছে। 

হুগলির কোন্নগরে নবগ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে উদ্ধার প্রায় শতাধিক বালতি। বালতিতে লেখা আমাদের পাড়া, আমাদের সমাধান। নীচে লেখা 
নবগ্রাম পঞ্চায়েত। শুক্রবার রাতে পঞ্চায়েত অফিসের বাইরে বালতিগুলি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিএমের জয়দীপ মুখোপাধ্য়ায়ের অভিযোগ, ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের আওতায় পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলি পৌঁছেছিল। নিয়ম অনুযায়ী সেগুলি বাড়ি বাড়ি বিতরণের কথা থাকলেও তা করা হয়নি। বরং দীর্ঘদিন ধরে বালতিগুলি মজুত রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি 

পালাবদলের এক মাস পর কাটমানি ফেরত দিলেন তৃণমূল কাউন্সিলর। শুক্রবার কোচবিহারের মাথাভাঙায় ৪জন বাসিন্দার হাতে লক্ষাধিক টাকা তুলে দেন তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষ। স্থানীয়দের অভিযোগ, আবাসের ঘর থেকে এলাকায় ব্য়ক্তিগত সমস্য়া সমাধানের নাম করে কাটমানি আদায় করতেন তৃণমূল কাউন্সিলর ও এলাকার এক তৃণমূল নেতা। সরকার বদলের পর থেকেই পলাতক ছিলেন তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষ। সম্প্রতি বাড়ি ফিরে এসেছেন তিনি। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি টাকা নেননি। টাকা তুলেছেন মাথাভাঙার তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি নয়নজ্য়োতি সাহা। শুক্রবার মাথাভাঙার ৮ নম্বর ওয়ার্ডে চারজনের হাতে টাকা তুলে দেন তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
Advertisement

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget