এক্সপ্লোর

South 24 Pargana News: সম্প্রীতি উড়ালপুলে বাইক ও বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা; মৃত্যু বাবা, মা ও একরত্তির

ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। দুর্ঘটনায় মৃত তিনজন একই পরিবারের বলে সূত্রের খবর। বাবা-মা ও ছোট ছেলের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই একবালপুরের বাসিন্দা। 

কলকাতা: মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে (Flyover Accident) মর্মান্তিক দুর্ঘটনা। বজবজে বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় হল তিন জনের। জানা গিয়েছে এদিন বাসের ধাক্কায় ৩ বাইক আরোহীরই মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। দুর্ঘটনায় মৃত তিনজন একই পরিবারের বলে সূত্রের খবর। বাবা-মা ও ছোট ছেলের মৃত্যু। পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই একবালপুরের বাসিন্দা। 

এর আগে পথ দুর্ঘটনায় আহত হন তিন যুবক।  ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে বড়বাগান (barabagan) হয়ে সিউড়ি (siuri) আসার রাস্তায় দুর্ঘটনার (accident) কবলে পড়েন তিনজন যুবক। এই তিনজন যুবক একটি মোটর বাইকে (motor byke) চেপে সিউড়ির দিকে আসছিলেন। গাড়ির গতিবেগ বেশি থাকায় তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে (electric poll) ধাক্কা মারে। তারপর তাঁরা ছিটকে পড়েন এদিক ওদিক। ঘটনাটি ঘটে আনুমানিক রাত্রি ২.৩০ নাগাদ। এরপর তড়িঘড়ি বিষয়টি জানতে পেরে সিউড়ি থানার পুলিশ তাঁদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পুলিশ সূত্রে জানা যায়  এই তিন যুবক মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন,তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। 

কিছুদিন আগেই রাজ্যের রাজ্যের তিন জেলায় একসঙ্গে চারটি দুর্ঘটনা ঘটেছিল। মৃত ২। আহত ৩।  দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মাছ ব্যবসায়ীর। মৃতের নাম প্রফুল্ল রাউত। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ক্যানিংয়ের  আড়ত থেকে মাছ কিনে বাইকে চড়ে বাসন্তীর হাড়ভাঙায় যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। মাতলা নদীর সেতুর ওপর কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

এদিকে, মালদার গাজোলের মশালদিঘি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে আরেকটি লরি। রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত লরির মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকায় গ্যাস কাটার দিয়ে কেটে চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা কি না খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget