এক্সপ্লোর

Kultali Case: ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার, কুলতলিতে সংঘর্ষে তৃণমূল ও বিজেপির ব্যাপক সংঘর্ষ

BJP: ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে বিজেপির দাবি, অনুষ্ঠান ঘিরে বচসা, তাই নিয়েই মারামারি

সুকান্ত দাস, কুলতলি: ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কুলতলিতে (Kultali) সংঘর্ষে জড়াল তৃণমূল (TMC)ও বিজেপি (bjp)। গতকাল রাতে কুলতলির সোনাটিকারি এলাকায় এই ঘটনা ঘটে। দু’পক্ষের ৬ জন আহত হন। তৃণমূলের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাদের সমর্থকদের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে বিজেপির দাবি, অনুষ্ঠান ঘিরে বচসা, তাই নিয়েই মারামারি। এই ঘটনায় দু’পক্ষের কেউই কুলতলি থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।              

তৃণমূল-বিজেপি সংঘর্ষ ক্যানিং-এও: কিছুদিন আগেই কালীপুজোর দখলদারি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় দু'দলের বাগযুদ্ধের পারদ আরও চড়েছিল ক্যানিংয়ে। গত রবিবার আহত দলীয় কর্মীকে ন্যাশনাল মেডিক্যালে দেখতে গিয়ে তৃণমূলকে (TMC) আক্রমণ শানান বিজেপি নেতা সজল ঘোষ। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির।                                                      

গ্রামে কালীপুজো করা নিয়ে শনিবার ক্যানিংয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে।  গ্রামের নির্দিষ্ট জায়গায় কালীপুজো করবে কারা? তা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে শনিবার তুলকালাম ঘটে যায় ক্যানিংয়ের গোলাবাড়ির বুদোখালি এলাকায়। 

পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয়, কড়া মেজাজে রাস্তায় নামতে হয় ক্যানিং থানার পুলিশকে। কালীপুজোর দখলদারি নিয়ে এই অশান্তির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ করে বিজেপি। সংঘর্ষে দু'পক্ষের ৮ জন আহত হন। আঘাত গুরুতর হওয়ায় বিজেপি কর্মী পালান সর্দারকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।             

আহত দলীয় কর্মীকে রবিবার হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা সজল ঘোষ।বিজেপি কর্মী এখন স্থিতিশীল আছেন জানিয়ে তৃণমূলকে নিশানা করেন তিনি। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও।

কলকাতা থেকে জেলা, বিভিন্ন ক্লাবের বারোয়ারি দুর্গাপুজোর রাশ হাতে রাখা নিয়ে তৃণমূল-বিজেপির অনুদান-রাজনীতি ও দুই দলের একে অপরকে আক্রমণ এবার শারদোৎসবে অন্য রাজনৈতিক মাত্রা যোগ করেছিল। 

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget