এক্সপ্লোর

South 24 Pargana News: মাধ্যমিকের মরসুমে মাইক-তাণ্ডবের অভিযোগ, হাজির বিধায়ক-পুলিশ!

বৃহস্পতিবার গভীর রাত শব্দ বিধি লঙ্ঘন করে চলে ক্রিকেট প্রতিযোগিতা। অংশ নেন এলাকার পুর কর্তা থেকে পুলিশের আধিকারিকরা।

সত্যজিৎ বৈদ্য ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য মাইক ব্যবহারের ওপর রয়েছে বিধিনিষেধ। রাজপুর-সোনারপুর পুরসভার (Rajpur-Sonarpur Municipality) হরিনাভিতে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তারস্বরে মাইক বাজিয়ে গভীর রাত পর্যন্ত চলল ক্রীড়া প্রতিযোগিতা।

অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শব্দ বিধি লঙ্ঘন করে চলে ক্রিকেট প্রতিযোগিতা। অংশ নেন এলাকার পুর কর্তা থেকে পুলিশের আধিকারিকরা (Police Officials)। এমনকি মাঠে নামে বিধায়কের (MLA) দলও। যদিও, শব্দ বিধি লঙ্ঘনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আয়োজক সংস্থা শ্রী গণেশায় নমঃ। পুলিশ (Police) সূত্রে দাবি, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লার দাবি, আমি খেলেছি। কিন্তু সেখানে মাইক বাজছিল না। মাঝে মধ্যে ঘোষণা হচ্ছিল।  

আরও পড়ুন- অ্যাডিনো আতঙ্কের মাঝে সঙ্কটজনক শিশুদের চিকিৎসায় জেলায় তৈরি হচ্ছে ICU পরিকাঠামো

কিছুদিন আগেই আনন্দের অছিলায় জুলুমবাজির অভিযোগ উঠেছিল পুরুলিয়ায়। শব্দ দৌরাত্ম্যের প্রতিবাদ করার মাসুল ৭ হাজার টাকা জরিমানা। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল পুরুলিয়ার (Purulia) শ্যামপুর গ্রামে। অভিযোগ, সরস্বতী পুজোর বিসর্জনে তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। ১৫ বছরের মেয়ের হার্টের অসুখের কথা জানিয়ে তাতে আপত্তি জানিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই দিন রাতেই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করেন কয়েকজন। জোরে সাউন্ডবক্স বাজানোতে আপত্তি করায় মহিলার পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। জরিমানা না দিলে পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এর পর, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখার দ্বারস্থ হন মহিলা। ওই সংগঠনের তরফে পুরুলিয়ার পুলিশ সুপারকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ বুধবার রাতে ৩ জন গ্রামবাসীকে গ্রেফতার করে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাদের কাছে অভিযোগ এসেছে, তখন লোকাল থানার আইসি-কে বলি, নির্দিষ্ট করে অভিযোগ এসেছে। তিনজনকে গ্রেফতার (Arrested) করেছে।' শব্দদৈত্যের অত্যাচারের প্রতিবাদ করায় হামলার অভিযোগ, এরাজ্যে আগেও একাধিকবার উঠেছে। সেই ট্র্যাডিশন যে বদলায়নি পুরুলিয়ার ঘটনা তা আরও বুঝিয়ে দিয়েছিল। যারপর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফের একবার মাইক-তাণ্ডবের অভিযোগ উঠল। 

সেরা শিরোনাম

BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস

ভিডিও

Samik Bhattacharya:
BJP News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর
Mala Roy: টালিগঞ্জে ছটপুজো উপলক্ষে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মালা রায়
Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget