এক্সপ্লোর

South 24 Pargana: মগরাহাটের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৪০টি তাজা বোমা

খবর পাওয়া মাত্রই বোমাগুলি নিষ্ক্রীয় করতে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বম্ব স্কোয়াড।

দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাটের করিমাবাদে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরিত্যক্ত বাড়ি থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই বোমাগুলি নিষ্ক্রীয় করতে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বম্ব স্কোয়াড।

গত ২০ সেপ্টেম্বর ড্রোনের সাহায্যে তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে জারভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। গত কয়েকদিন ধরে সুজাপুরের তাতলা এলাকায় বোমাবাজি চলেছে। এলাকায় আরও বোমা, অস্ত্র মজুত রয়েছে কি না জানতে ড্রোনের সাহায্যে তল্লাশি শুরু করে পুলিশ। ১৯ সেপ্টেম্বর বাঁশবাগানের মাটি খুঁড়ে জারভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। 

অগাস্টে কলকাতা থেকে গয়াগামী দূরপাল্লার বাস থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে বাসটিকে আটক করে কুলটি থানার পুলিশ। বাসটিতে তল্লাশি চালিয়ে ৩০ টি তাজা বোমা উদ্ধার করা হয়। সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় বাসযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। 

গত ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে বর্ধমানের বালিঘাট এলাকার পরিত্যক্ত একটি রাইসমিল থেকে একটি প্লাস্টিকের জার মিলেছে। সেই জার থেকেই উদ্ধার হয়েছে বোমা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বোম ডিসপোসাল স্কোয়াড। রাইসমিলের ভিতরে একটি চৌবাচ্চার মধ্যে থেকে জারটি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল খাগড়াগড় থেকে মেরেকেটে ২ কিমি দূরেই বালিঘাট। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রাইসমিলটি বন্ধ অবস্থায় পড়ে ছিল। এ দিকে লোকজন না আসায় আগাছায় ভরে গিয়েছিল জায়গাটি। গতকাল বিকেলে এক যুবক জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। তখনই তাঁর নজরে আসে জারটি। জঙ্গল থেকে বেরিয়ে স্থানীয়দের জানালে, স্থানীয়রাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। বম্ব ডিসপোসাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়। 

প্রাথমিকভাবে স্থানীয়রাও অনুমান করেছিলেন, আর তাতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। বোমা উদ্ধারের খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এরপর পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের অনুমানই সঠিক। জারের ভিতরে বোমা রাখা রয়েছে বলেই জানিয়েছে ডিসপোসাল স্কোয়াড। বোমাগুলি উদ্ধার করে ডিসপোস করবে বম্ব ডিসপোসাল স্কোয়াড। কী কারণে এবং কারা এই কাজ করে তা খতিয়ে দেখা শুরু হয়। 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget