এক্সপ্লোর

South 24 Pargana News : ভয়াল রূপ মুড়িগঙ্গার, বিরাট ধস বাঁধে, ভয়ে কাঁপছে গ্রাম,'ঘরদোর ভেসে যাবে না তো?'

শনিবার পূর্ণিমার কটালের জেরে সোমবার ভোর রাতে হঠাৎই ধস নামে নদী বাঁধে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ১৪ পরগনা : শনিবার ছিল চৈত্র পূর্ণিমা। এদিন থেকেই জল বেড়েছে নদীতে। ভরা কটালের রেশ এখনও চলছে। আর তার জেরে নামল বিরাট ধস। আতঙ্কিত এলাকার মানুষ। কী হবে আসন্ন বর্ষায়? নদীর জলে কি ভেসে যাবে ঘরবাড়ি ? আশঙ্কার প্রহর গোনা শুরু হয়েছে সাগরের কাশতলায়।  

মুড়িগঙ্গা নদী বাঁধে ধস

শনিবার পূর্ণিমার কটালের জেরে সোমবার ভোর রাতে হঠাৎই ধস নামে নদী বাঁধে। প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ধসে পড়ে বাঁধটি।  ঘটনাটি ঘটেছে সাগরের কশতলা এলাকায় মুড়িগঙ্গা নদী বাঁধে। এই ঘটনার পর থেকেই উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।

বড় অংশ জুড়ে ধস নামার আশঙ্কা

ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে, পুরো গ্রাম নোনা জলে ভেসে যেতে পারে। ভয়াবহ প্লাবন হতে পারে আগামী বর্ষায়। আর আবার কোনও পূর্ণিমা-অমাবস্যায় নদীর জল বাড়লেই ভয়াবহ পরিণতি হতে পারে। বানের জলে ভেসে যেতে পারে ঘর-গেরস্থালি।  নদীর জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তখন কী হবে ?  আরও বড় অংশ জুড়ে ধস নামার আশঙ্কা করছেন কশতলা এলাকার মানুষ। 

কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতর বলছে, সোমবারও হতে পারে কালবৈশাখী ঝড়। চৈত্র সংক্রান্তির বিকেলে উথাল-পাথাল হাওয়া বিতে পারে।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া  দফতর । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে । সতর্ক করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সাত জেলাকে। 

তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও কমে যেচতে পারে।  ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে । দু-এক পশলা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।  

আপাতত নদী বাঁধ মেরামতির প্রত্যাশায় সাগরের এ কাশতলা এলাকার মানুষ। কারণ নদীর পাড়ের মানুষ জানে কটালের সময় কতটা ভয়াল হয়ে ওঠে আপাত শান্ত নদীটা। এবারেই এত বড় ধস। দুর্যোগ বাড়লে বা নদীর জল বাড়লে, আরও বড় ধস নামতেই পারে, এই ভয়েই কাঁটা সকলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget