এক্সপ্লোর

South 24 Pargana News : 'কোনও জনপ্রতিনিধি এখানে আসেনি, আমিই প্রথম' নামখানায় বাঁধ নিয়ে বিক্ষোভের মুখে হাত জোড় করলেন মন্ত্রী

বছর ঘুরে যায় , ছবিটা বদলায় না। গ্রামবাসীদের অভিযোগ, কোনও প্রতিনিধি আসে না। আজ মন্ত্রী এসেছে তাই মানুষ ক্ষোভ দেখিয়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবনে বাঁধ নিয়ে ক্ষোভ নতুন কিছু নয়। এবার স্থানীয়দের সেই বাঁধভাঙা ক্ষোভই আছড়ে পড়ল খোদ সুন্দরবন উন্নয়নমন্ত্রীর সামনে। নামখানায় স্থানীয় বিধায়ক ও মন্ত্রী বঙ্কিম হাজরাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলা, গ্রামবাসীরা। এদিকে বিক্ষোভের মুখে পড়ে, এলাকার জনপ্রতিনিধিদেরই কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। 

তৃণমূলের শক্তগড়, দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জন-প্রতিনিধি। তাও আবার সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। বৃহস্পতিবার, সকালে নামখানার নারায়ণগঞ্জে হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ মেরামতির দেখতে গিয়েছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী এবং, এলাকার বিধায়ক, বঙ্কিম হাজরা। আর সেখানে গিয়ে, গ্রামবাসী মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।গ্রামবাসীদের দাবি, একের পর এক কটালে ধসে যাচ্ছে হাতানিয়া- দোয়ানিয়া নদীর বাঁধ। চোখের সামনে তলিয়ে যাচ্ছে চাষের জমি, ঘরবাড়ি। জীবনযাপন সঙ্কটের মুখে। বছর ঘুরে যায় , ছবিটা বদলায় না। গ্রামবাসীদের অভিযোগ, কোনও প্রতিনিধি আসে না। আজ মন্ত্রী এসেছে তাই মানুষ ক্ষোভ দেখিয়েছে।

প্রশাসন কোটি কোটি টাকা খরচ করলেও, কাজের কাজ কিছুই হচ্ছে না। এরই মধ্যে, মঙ্গলবার বাঁধ মেরামতির সময় ধস নামে। চালক-সহ পে লোডার নদীতে তলিয়ে যায়। চালককে উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি পে লোডারের। বৃহস্পতিবার, মন্ত্রী ঘটনাস্থলে যেতেই, তাঁকে ঘিরে আধঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  মহিলারা ঘিরে ধরে চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকে। হাহাকার করে প্রশ্ন, নদী বাঁধ দিনের পর দিন ভেঙে পড়ছে। জায়গা জমি কিছু নেই। বসত জমি চলে গেলে থাকব কোথায়? 

সুন্দরবন উন্নয়নমন্ত্রী তখন হাত জোড় করে বলেন, 'এই জায়গাতে কোনও জনপ্রতিনিধি এখানে আসেনি। আমি এই প্রথম জনপ্রতিনিধি হিসেবে এই জায়গায় এসেছি। স্বাভাবিক তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, ঠিকই। তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। মানুষের কাছে হাত জোড় করে, আমি ক্ষমা চেয়ে বলেছি, যে একটু আমাদের সময় দিন। বিষয়টা অত্য়ন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি' 

সমাধানের আশ্বাস তো দিয়েছেন মন্ত্রী। কিন্তু সত্য়ি কি সমস্যা  মিটবে? কবে সুদিন ফিরবে? তারই অপেক্ষায় এখানকার বাসিন্দারা। 

আরও পড়ুন : 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।       

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget