এক্সপ্লোর

South 24 Pargana News: তৈরি নতুন বোর্ড, পদে এসেই কাজ করার আশ্বাস পুরপ্রধানের

South 24 Pargana News Update: নির্বাচিত হয়ে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন রাজপুর সোনারপুর পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান পল্লব দাস। 

রঞ্জিত হালদার, সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনা: দিকে দিকে পুরবোর্ড নির্বাচন ঘিরে সমস্যার ছবি সামনে এসেছে। ভোটের আগে থেকেই নানাভাবে সামনে এসেছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ছবি। ভোটে বিপুল জয়ের পরেও ছবিটা খুব একটা পাল্টায়নি। পুরবোর্ড নির্বাচন ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় ঝামেলার ছবি দেখা গিয়েছে। কিন্তু সেই ছবি বদলে গিয়েছে রাজপুর-সোনারপুরে। পুরপ্রধান নির্বাচিত হয়ে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন রাজপুর সোনারপুর পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান পল্লব দাস। 

বৃহস্পতিবার শপথ নেন তিনি। শপথ নিয়েই শান্তিপূর্ণ ভাবে দোল উৎসব আয়োজনের বার্তা দেন নতুন পুরপ্রধান পল্লব দাস। শুক্রবার গোটা পুর এলাকায় শান্তিপূর্ণভাবে দোলযাত্রা উৎসব পালনের উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি। এই পুরনির্বাচনেই প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন মোফাজ্জল হোসেন। রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়েছিলেন তিনি। প্রথমবারেই জিতে উপপ্রধান হয়েছেন মোফাজ্জল। নতুন পদে এসেই দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। রাজপুর সোনারপুর পুর এলাকায় বিভিন্ন জায়গায় বর্ষাকালে জল জমার সমস্যা রয়েছে। সেই সমস্যার কথা স্বীকার করেছেন তিনি। দ্রুত কাজ শুরু করে, পুর এলাকায় জল জমার যাবতীয় সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন মোফাজ্জল।    

রাজপুর সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলররা বৃহস্পতিবার শপথগ্রহণ করেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী ৷ দলের যা সিদ্ধান্ত সেভাবেই পুরবোর্ড তৈরি হয়েছে। তিনি বলেন, 'দলের নির্দেশ মেনেই পুরপ্রধান ও উপপুরপ্রধান নির্বাচন করা হয়েছে ৷'

সেভাবে কোনও সমস্যা না থাকলেও খামতি ছিল না নিরাপত্তার। গোটা এলাকায় কড়া নজরদারি ছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত ছিল প্রশাসন। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। 

আরও পড়ুন: কড়া নজর রাখতে অস্ত্র 'e-নজর'

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget