এক্সপ্লোর

Birbhum News Update: কড়া নজর রাখতে অস্ত্র 'e-নজর'

Birbhum News: জেলাজুড়ে পুলিশি নজরদারি বাড়ানোর জন্য বীরভূম জেলা পুলিশ চালু করেছে নতুন একটি অ্যাপ, নাম 'e নজর'। জেলাজুড়ে বিভিন্ন এলাকায় লাগানো রয়েছে একাধিক বারকোড।

 

এরশাদ আলম, বীরভূম: বিভিন্ন সময় উদাসীনতার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ উঠলেও সময়মতো এলাকায় পুলিশ পৌঁছয় না বলে অভিযোগ। অনেকসময় অনেক দেরি করে ঘটনাস্থলে পৌঁছনোর অভিযোগ ওঠে। এই সমস্যাগুলি এড়ানোর জন্য নতুন এক পদক্ষেপ করল বীরভূম জেলা পুলিশ। বৃহস্পতিবার অ্য়াপের সূচনা করেন বীরভূম জেলা পুলিশ সুপার (district police super) নগেন্দ্র ত্রিপাঠী।

জেলাজুড়ে পুলিশি নজরদারি (surveillance) বাড়ানোর জন্য বীরভূম জেলা পুলিশ (birbhum district police) চালু করেছে নতুন একটি অ্যাপ (app), নাম 'e নজর'। জেলাজুড়ে বিভিন্ন এলাকায় লাগানো রয়েছে একাধিক বারকোড। জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, 'গোটা জেলায় ৭০৭টি পয়েন্টে বারকোড বসানো হয়েছে।' জেলার বিভিন্ন প্রান্তের স্কুল, ধর্মীয় স্থান, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং স্পর্শকাতর এলাকাগুলিতে লাগানো হয়েছে বারকোড। কীভাবে কাজ করবে এই অ্যাপ?

কোনও এলাকায় গেলে কোনও কাজে পুলিশ গেলে, প্রথমেই ওই বারকোড স্ক্যান করতে হবে। তারপরেই কোন জায়গায় পুলিশ গেল, সেই এলাকায় কতক্ষণ পুলিশ থাকল সেই সমস্ত তথ্য চলে যাবে জেলা পুলিশের কন্ট্রোল রুমে। তাহলে পুরো ঘটনার যাবতীয় তথ্য জানতে পারবেন জেলা পুলিশকর্তারা। বারকোডের মাধ্যমেই কোন এলাকায় কোন সময় কতজন পুলিশকর্মী রয়েছে তাও জানতে পারবে কন্ট্রোল রুম (control room)। কোনও এলাকা থেকে কোনও অভিযোগ এলে, জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীকে নির্দেশ দেওয়া হবে, ওই এলাকায় যাওয়ার। সেই পুলিশকর্মী ওই এলাকায় কতক্ষণে পৌঁছলেন, কতক্ষণ থাকলেন সবই জানা যাবে এই পরিকাঠামোর মাধ্যমে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে পুলিশের বিরুদ্ধে কোথাও সময়মতো না পৌঁছনোয় পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে বারবার। অনেকসময় পৌঁছলেও অভিযোগ করা হয়েছে। এই সমস্যা কমাতেই এমন পদক্ষেপ। তার সঙ্গেই পুলিশি ব্যবস্থা আরও আধুনিক এবং আরও ফলপ্রসূ করে তোলার জন্য নতুন অ্য়াপ চালু হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন: তৈরি হয়নি ভাঙা সেতু, চরম ভোগান্তিতে বাসিন্দারা

 

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget