এক্সপ্লোর

South 24 Pargana News: কিশোরী প্রেমিকাকে পাওয়ার জন্য থানার সামনে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি, আটক যুবক

পুলিশের সামনে দাঁড়িয়ে কেন এমন বেপরোয়া যুবক? পুলিশ সূত্রে খবর, নাবালিকা প্রেমিকাকে কাছে পাওয়ায় জন্যই নাকি এত কাণ্ড!

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: কিশোরী প্রেমিকাকে পাওয়ার জন্য থানার সামনে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি। দক্ষিণ ২৪ পরগনার পূজালি থানার সামনে চাঞ্চল্যকর ঘটনা। শেষপর্যন্ত প্রেমিককে আটক করল পুলিশ। কঠোর চোয়াল, নাছোড় মনোভাব। গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি! কোনও সিনেমার চিত্রনাট্য নয়, একেবারে বাস্তব। ঘটনা ঘিরে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পূজালি থানার সামনে হুলুস্থুল। পুলিশের সামনে দাঁড়িয়ে কেন এমন বেপরোয়া যুবক? পুলিশ সূত্রে খবর, নাবালিকা প্রেমিকাকে কাছে পাওয়ায় জন্যই নাকি এত কাণ্ড!

ঘটনার সূত্রপাত সপ্তাহ তিনেক আগে। স্থানীয় সূত্রে খবর, আত্মহত্যার হুমকি দেওয়া যুবকের সঙ্গে পাশের পাড়ার নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৭ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে বিয়েও করে তাঁরা। পূজালি থানায় অপহরণের মামলা দায়ের করে কিশোরীর পরিবার।

পুলিশ সূত্রে খবর, বিয়ের ৬ দিনের মাথায় বাড়ি ফিরলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে ওঠে অভিযুক্ত। শুক্রবার পূজালি থানার সামনে ছুরি হাতে আত্মহত্যার হুমকি দিতে শুরু করে সে। শেষপর্যন্ত নাবালিকাকে বাড়ি থেকে ডেকে আনা হলে কিছুটা শান্ত হয় নাছোড় প্রেমিক। পরে আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয় যুবককে। 

প্রেমিককে ধারাল অস্ত্রের কোপ: সম্প্রতি হুগলির চুঁচুড়ায় হরিদেবপুরকাণ্ডের ছায়া দেখা যায়। নাবালিকা মেয়ের প্রেমে আপত্তি থাকায়, প্রেমিককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে নাবালিকার মা-বাবার বিরুদ্ধে। পরে মৃত্যু হয় ওই প্রেমিকের। চুঁচুড়ার ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত দম্পতি পলাতক। পুলিশ সূত্রে খবর, বছর সতেরোর নাবালিকার সঙ্গে বছর কুড়ির ওই তরুণের বছর দুয়েক ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাড়ি থেকে বেশ কয়েকবার পালায় ওই যুগল। শেষবার হোমে ঠাঁই হয় কিশোরীর। প্রেমিককে পাড়ায় ঢুকতে নিষেধ করে প্রেমিকার পরিবার। অভিযোগ, নিষেধ অগ্রাহ্য করে পাড়াতেই আটাকলে কাজ করছিল ওই তরুণ। গতকাল ধারাল অস্ত্র নিয়ে তরুণের ওপর চড়াও হয় প্রেমিকার মা-বাবা। এলোপাথাড়ি কোপে মৃত্যু হয় ওই তরুণের।

উত্তর ২৪ পরগণায় প্রাক্তন প্রেমিককে কোপানোর অভিযোগ: উত্তর ২৪ পরগণার বনগাঁর বাগদায় প্রাক্তন প্রেমিককে কোপানোর অভিযোগে প্রেমিকার বিরুদ্ধে। গৃহশিক্ষকসহ গ্রেফতার অভিযুক্ত প্রেমিকা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের দাবি, আহতের সঙ্গে অভিযুক্ত তরুণীর সম্পর্ক থাকলেও কয়েক বছর আগে তা ছিন্ন হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, কাল রাতে ওই অভিযুক্ত তরুণী তাঁর গৃহশিক্ষককে সঙ্গে নিয়ে ওই প্রাক্তন প্রেমিকের বাড়িতে যান। অভিযোগ, তারপর তাঁকে বাড়ির কাছেই একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে মাথায়- বুকে আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিযুক্ত প্রেমিকা ও তাঁর গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget