এক্সপ্লোর

South 24 Parganas: ভোটের আগে ধুন্ধুমার গোসবায়, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৬

Loksdabha Election 2024: আহতদের ভর্তি করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

শান্তনু নস্কর, গোসাবা: লোকসভা ভোটের (Loksdabha Election 2024) আগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। গোসাবার কুমিরমারীতে তৃণমূল বিজেপির সংঘর্ষ। ঘটনায় আহত উভয় পক্ষের ছয় জন। আহতদের ভর্তি করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

তৃণমূল-বিজেপির সংঘর্ষ: জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবার কুমিরমারী। তৃণমূলের অভিযোগ, দোলের দিন বিকেলে গাড়ি করে এলাকায় ঘুরছিলেন তাদের কর্মী, সমর্থকরা। গাড়িতে অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডল রয়েছেন বলে অনুমান করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায়। এরপর গাড়ি থামিয়ে অঞ্চল সভাপতির ভাই-সহ তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির পাল্টা দাবি, এলাকায় পতাকা-ফেস্টুন লাগানো হচ্ছিল। সেই সময় তাদের কর্মীদের ওপরেই হামলা চালায় তৃণমূল। তাঁদের তিনজন আহত হয়েছে। সুন্দরবন কোস্টাল থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।  

অন্যদিকে, লোকসভা ভোটের আগেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে বহরমপুরের কাঁঠালিয়া গ্রামে উত্তেজনা ছড়াল। আহত হয়েছেন দু’পক্ষের চারজন। সোশাল মিডিয়ায় ভাইরাল গন্ডগোলের সময়ের ছবি। বিজেপির অভিযোগ, গতকাল বিকেলে তাদের কর্মীদের জমায়েতে হামলা চালায় তৃণমূল। নেতৃত্বে ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ঝর্না দলুইয়ের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা স্বপন দলুই। পাল্টা তৃণমূলের দাবি, রাঙামাটি-চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মানিক দলুই ও তাঁর দলবলই আক্রমণ করে। দু’পক্ষই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে। উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনদুয়েক আগে ক্যানিংয়ের জীবনতলায় বিজেপির কর্মিসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গত শনিবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে কর্মিসভা চলছিল। অভিযোগ, আচমকাই সেখানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করা হয়। আহত হন বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাস-সহ বেশ কয়েকজন। ২ জনকে হাসপাতালে ভর্তি করার পর, অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা অভিযোগ তুলেছিলেন। ৩ তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে বিধায়কের দাবি। বিজেপির তরফে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabaha Election 2024: টাকার উৎস সম্পর্কে মেলেনি সদুত্তর, আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ, কমিশনকে চিঠি ED-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget