এক্সপ্লোর

South 24 Parganas: ফের প্রকাশ্যে 'দ্বন্দ্ব', গোসাবায় দলের নেতার বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ

TMC: দলেরই সংখ্যালঘু সেলের নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলেন তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল। দলেরই সংখ্যালঘু সেলের নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলেন তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা।

২০১১ সালের আগে থেকেই দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় বাজে ওই জেলার বাকি সবকটি বিধানসভা আসনেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির। তার আগের নির্বাচনে ভাঙড় বাদে, জেলার সবকটি বিধানসভা আসনই রয়েছে ঘাসফুলের দখলে। তারও আগে পঞ্চায়েত ও লোকসভা ভোটেও এই জেলায় ভাল ফল করেছিল তৃণমূল। কিন্তু আসন্ন পঞ্চায়েত ভোটের আগে সেই জেলার গোসাবাতেই প্রকাশ্যে চলে এল শাসকের ঘরের কোন্দল।

কী অভিযোগ:
তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলেন তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা। সোমবার রাতে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের কামাখ্যাপুর এলাকা থেকে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি দেশি বন্দুক, ৭ রাউন্ড গুলি ও দুটি বাইক উদ্ধার হয়েছিল। আর এই গ্রেফতারির ঘটনার সূত্র ধরেই দলের সংখ্যালঘু সেলের নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদালি ঢালি। সুবিদানি বলেন, 'গতকাল কচুখালি গ্রামপঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়েছিলাম। আমার ২ নিরাপত্তারক্ষী ট্রেনিংয়ে গিয়েছিল। সেই সুযোগে খুনের পরিকল্পনা। আমি যেহেতু ব্লকের রাজনীতি করি, তাই আমাকে খুনের পরিকল্পনা। অজেতের ছায়াসঙ্গীদের ধরেছে।'

নিজেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি দাবি করে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অজেত আলি তরফদার। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা অজেত আলি তরফদার বলেন, 'আমি এরকম রাজনীতি করি না। মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে। সুবিদালির পাশে সাধারণ মানুষ নেই। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা সুবিদালিরই লোক।' মৌখিক ভাবে খুনের চেষ্টার অভিযোগ করলেও, এখনও পর্যন্ত পুলিশের কাছে লিখিত অভিযোগ করেননি গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। তাঁর দাবি, আগেই দল ও পুলিশকে এবিষয়ে একাধিকবার জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: বিজেপি কর্মী খুনের ঘটনায় ৬ জনকে হেফাজতে নেওয়ার আর্জি, সিবিআইয়ের আবেদন খারিজ নিম্ন আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget