এক্সপ্লোর

Amtala Bus Turminus : হাওড়ার সঙ্গে জুড়ছে আমতলা, সরাসরি জুড়বে পুরী, দিঘাও, উদ্বোধন নতুন বাস টার্মিনাসের

Howrah-Amtala Bus Service : আমতলা বাস টার্মিনাস থেকে ২টি নতুন রুটের বাস সার্ভিসও চালু হয়। একটি এসি বাস। AC- 53। আরেকটি নন-এসি। C-37। দুটি বাসই আমতলা থেকে হাওড়া পর্যন্ত যাবে।

সৌমিত্র রায়, দক্ষিণ ২৪ পরগনা : আমতলায় উদ্বোধন হল নতুন বাস টার্মিনাসের (New Bus Turminus at Amtala)। এখান থেকে চালু হল হাওড়া গামী ২ টি বাস-রুট পরিষেবা। আগামীদিনে, এখান থেকে ছাড়বে পুরী, দিঘা সহ বহু দূর পাল্লার বাস। খবর পরিবহণ দফতর সূত্রে। আজ ভার্চুয়ালি টার্মিনাসের উদ্বোধন করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।

আমতলা বাস টার্মিনাস

দক্ষিণ ২৪ পরগনায় নতুন এই বাস টার্মিনাসের উদ্বোধন হল শুক্রবার। ৩ বিঘা জমির ওপর, প্রায় ৮ কোটি টাকা ব্য়য়ে তৈরি হয়েছে এই বাস টার্মিনাস। বানাতে সময় লেগেছে প্রায় ৩  বছর। এদিন ভার্চুয়ালি টার্মিনাসের উদ্বোধন করেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। যিনি তাাঁর বক্তব্যের মাঝে বলেন, এটা স্বপ্নের এক প্রোজেক্টের বাস্তবায়ন। অনেক মানুষ উপকৃক হবেন।

আপাতত হাওড়া, পরে দিঘা-পুরী

শুক্রবার, এই টার্মিনাস থেকে ২টি নতুন রুটের বাস সার্ভিসও চালু হয়। একটি এসি বাস। AC- 53। আরেকটি নন-এসি। C-37। দুটি বাসই আমতলা থেকে হাওড়া পর্যন্ত যাবে।- পরিবহন দফতর সূত্রে খবর, আগামী দিনে এই টার্মিনাস থেকে ছাড়বে পুরী, দিঘা সহ বহু দূর পাল্লার বাস। এই অত্য়াধুনিক বাস টার্মিনাসের ফলে, দক্ষিণ ২৪ পরগনার বিষনুপুর ১ ও ২ নম্বর ব্লক, বজবজ ১ ও ২ নম্বর ব্লক, বারুইপুর এবং সাতগাছিয়া বিধানসভা এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবে। এদিন বাস টার্মিনাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

রয়েছে ইলেকট্রিক বাসের চার্জিংয়ের ব্যবস্থা

সূত্রের খবর, একসঙ্গে ১৯টি বাস দাঁড়াতে পারবে এই টার্মিনাসে। রয়েছে ইলেকট্রিক বাস চার্জেরও ব্য়বস্থা। একসঙ্গে ৪টি বাসকে একইসময়ে চার্জ দেওয়ার বন্দোবস্ত রয়েছে। এছাড়াও বাস টার্মিনাসে রয়েছে ওয়েটিং রুম, এলইডি রুট ডিসপ্লে বোর্ড, পাবলিক অ্য়াড্রেস সিস্টেম।

আরও পড়ুন- অশান্ত হাওড়া, রাজ্যপালকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রীর, ঘটনাস্থলে যেতে পারেন সিভি আনন্দ বোস

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই রাজ্য পরিবহন দফতর এক নতুন পাইলট প্রজেক্ট চালু করেছিল। যেখানে পরীক্ষা দিয়ে গাড়ির লাইসেন্স (driving license) পেতে আর দীর্ঘদিন অপেক্ষা নয়। এবার মাত্র চার ঘণ্টাতেই পাওয়া যাবে লাইসেন্স (license to be obtained after 4 hours of exam)।পরিবহণ দফতরের উদ্যোগে এই পাইলট প্রজেক্ট রাজ্যের মধ্যে প্রথম হাওড়ায় (pilot project begins at howrah) চালু হল। সাঁতরাগাছি বাস টার্মিনাসে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

সেরা শিরোনাম

Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget