এক্সপ্লোর

South 24 Parganas Crime News : বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মহিলাকে খুন করে গোপনে দেহ সৎকারের চেষ্টা, আমতলায় ধুন্ধুমার

Police : পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে মহিলার মৃত্যু হল তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলে। 

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের আমতলায় ধুন্ধুমার। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করে গোপনে দেহ সৎকারের চেষ্টার অভিযোগ। শ্মশান থেকে দেহ নিয়ে এসে থানার সামনে বিক্ষোভ পরিজনদের, অভিযুক্তর দোকান ভাঙচুর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওষুধ ব্যবসায়ীকে।

এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমতলায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। গ্রেফতার অভিযুক্ত। মৃতের নাম  মৌসুমি সর্দার (৩৯)। বাড়ি আমতলার ঘোষপাড়ায়। পরিবার সূত্রে খবর, উস্তির শিরাকোলের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী জয়ন্ত সাহার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) ছিল মহিলার। সেই প্রেমিকের বিরুদ্ধেই খুনের অভিযোগ করেছেন মৃতার আত্মীয়রা।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে খুন করে কাউকে কিছু না জানিয়ে দেহ সৎকারের চেষ্টা করেন অভিযুক্ত জয়ন্ত সাহা। জানতে পেরে শ্মশাণ থেকে দেহ এনে থানার সামনে শুরু হয় বিক্ষোভ। উত্তাল হয়ে ওঠে আমতলা এলাকা। অভিযুক্তের ওষুধের দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও তাঁর দাবি, মহিলা আত্মহত্যা করেছেন। অভিযুক্তরও তাই দাবি। তিনি বলেছেন, সুইসাইড করার চেষ্টা করে। আমরা যখন খবর পাই, গিয়ে দেখি, তখনও প্রাণ আছে। আমি এই ডাক্তারের প্রফেশনে আছি। আমি বিষয়টি জানি। আমিও এইজন্য সঙ্গে সঙ্গে লোকজন করে একটি অ্যামবুল্যান্সে করে নার্সিংহোমে নিয়ে যাই। সবরকম চেষ্টা করেছি। কিন্তু বাঁচানো যায়নি। 

যদিও মৃতার পরিবার অভিযুক্তের দাবি মানতে নারাজ। বরং তাঁর দিকে অভিযোগের আঙুল তুলে কঠোর শাস্তির দাবি তুলেছে। পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে মহিলার মৃত্যু হল তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলে। 

                                                                                    

আরও পড়ুন- স্বামীকে ছেড়ে ঘর বেঁধেছিলেন প্রেমিকের সঙ্গে, মূল্য দিতে হল জীবন দিয়ে ! গোবর গ্যাসের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নলিকাটা দেহ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget