এক্সপ্লোর

Power Grid Controversy : জমি অধিগ্রহণের চেক হাতে দিল প্রশাসন, ভাঙড়ে আন্দোলন প্রত্যাহার

Bhangar: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আজ থেকে প্রস্তাবিত হিমঘরের জন্য জমি অধিগ্রহণ শুরু হল। এদিন চেক পেলেন ৪ জন জমিদাতা। তারপরেই আন্দোলন প্রত্যাহার করে নিল জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি।

রঞ্জিত হালদার, ভাঙড় (দক্ষিণ ২৪ পরগনা) : আন্দোলনকারীদের দাবি মতো, শুক্রবার প্রস্তাবিত হিমঘরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করল প্রশাসন। আর তারপরই ভাঙড়ে পাওয়ার গ্রিড কর্পোরেশনের নির্মীয়মাণ ডিস্ট্রিবিউশন স্টেশনের গেটের সামনে অবস্থান প্রত্যাহার করে নিল জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। বিকেল পর্যন্ত তালা ঝুললেও, এদিন সন্ধে ৬টা নাগাদ, তালা খুলে দিলেন আন্দোলনকারীরা। 

পাওয়ার গ্রিড তরজা

২০১২ সালে ভাঙড়ের খামারআইটে জমি অধিগ্রহণ করার জন্য রাজ্য সরকারকে বলে কেন্দ্রীয় সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিডেট। সেই মতো ১৩ দশমিক চার চার একর জমি অধিগ্রহণ করে রাজ্য। ওই বছরই ক্ষতিপূরণ বাবদ ১৫ কোটি ৩১ লক্ষ টাকা কৃষকদের দেয় পাওয়ার গ্রিড কর্পোরেশন,পাশাপাশি, আনুষঙ্গিক খরচের জন্য রাজ্য সরকারকে দেয় ৪ কোটি ৩৬ লক্ষ টাকা।

২০১৩ সালে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়ে যায়। কিন্তু, জমিদাতারা অভিযোগ তোলেন, কম দামে জমি দিতে তাদের বাধ্য করা হয়েছিল। তাকে ঘিরেই শুরু হয় আন্দোলন! ২০১৭-র ১৭ জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, প্রকল্প চালিয়ে নিয়ে যেতে ২০১৮ সালে তাদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। তারই অন্যতম ছিল হিমঘর তৈরি। সেই হিমঘরের জন্য জমি অধিগ্রহণের কাজ সময়মতো শুরু না হওয়াতেই শুরু হয় এবারের আন্দোলন। 

মিটল সমস্যা

সমস্যা মেটাতে বুধবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক, বারুইপুরের মহকুমাশাসক, বারুইপুর পুলিশ জেলার সুপার ও অন্য আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, হিমঘর তৈরির জন্য যে জমি চিহ্নিত করা হয়েছে, তা চার বিঘার একটু বেশি। মোট জমিদাতার সংখ্যা ৩৬।

তার মধ্যে এদিন ৮ জন জমিদাতাকে ডাকা হয় ভাঙড়ের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। কিন্তু চারজন জমিদাতা আসেন। তাঁদের থেকে এদিন এক বিঘার একটু বেশি জমি অধিগ্রহণ করা হয়। বদলে চেক তুলে দেওয়া হয় জমিদাতাদের হাতে। এরপরই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। 

প্রশাসন সূত্রে খবর, ১২ জুলাই, মঙ্গলবার জমিদাতাদের ডেকে বাকি জমি অধিগ্রহণ করা হবে। সূত্রের খবর, হিমঘর বাদে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, বিদ্যাধরী নদীর সংস্কারের মতো ইস্যুগুলি নিয়েও শীঘ্রই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে জেলা প্রশাসন।

আরও পড়ুন- মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু? বর্ধমানে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ জনের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget