এক্সপ্লোর

TMC : 'মাথা ফাটলে রক্ত বেরলে কেস হবে, তাই বিরোধীদের হাঁটুতে মারুন' দাওয়াই ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সর হোসেনের

South 24 Parganas News : এর আগেও ভাঙড়ের এই তৃণমূল নেতা মোদাস্সর হোসেন বিরোধীশূন্য পঞ্চায়েতের হুমকি দিয়েছেন।

দক্ষিণ ২৪ পরগনা : সামনের বছরের গোড়াতেই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। তার আগে ক্রমশ বেড়েই চলেছে হুমকি-হুঁশিয়ারি। এবার বেলাগাম ভাঙড়ের এক তৃণমূল (TMC) নেতা। বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। গতকাল কর্মিসভায় তৃণমূল প্রধান মোদাস্সর হোসেন দাবি করেন, পঞ্চায়েতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার আগে বিরোধীদের মাথায় না মেরে হাঁটুতে মারার বিধান তৃণমূল নেতার। 

বিরোধীদের হুঁশিয়ারি

ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তৃণমূল প্রধান। সভামঞ্চে দাঁড়িয়ে ভোগলাি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা মোদাস্সর হোসেন বলেছেন, ‘পঞ্চায়েতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার আগে বিরোধীদের মাথায় না মেরে হাঁটুতে মারুন। মাথা ফাটলে রক্ত বেরোলে কেস হয়। তাই বুঝেশুনে মারতে হবে’।  প্রসঙ্গত, এর আগেও ভাঙড়ের এই তৃণমূল নেতা মোদাস্সর হোসেন বিরোধীশূন্য পঞ্চায়েতের হুমকি দিয়েছেন।

বাড়ছে হুমকি

এদিকে, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিতে গিয়ে বিতর্ক বাধাচ্ছেন নেতারা। কেউ দলীয় কর্মীদের কাঁচা বাঁশ কেটে রাখতে বলছেন, তো কেউ পরামর্শ দিচ্ছেন, কাস্তেতে শান দিয়ে রাখতে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুঠ করে নেওয়া হয়েছে। নমিনেশন করতে দেওয়া হয়নি। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব।" 

সিপিএমএর রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম বলেছিলেন, "এদেরকে পঞ্চায়েত থেকে জুতো মেরে তাড়াতে হবে। আমাদের ভাইদের বলব, কাস্তেটায় একটু শান দিয়ে রাখতে।" এদিন নাম না করে তার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। 

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ বলেছেন, "আমি বলব ধার দেন ভাল কথা, বাঁশও খোঁজেন ভাল কথা। কিন্তু আপনি তো কলকাতায় থাকেন। কোচবিহার জেলায় কত বাঁশঝাড় আছে, আর কোথায় কাঁচা বাঁশ আছে, আপনার থেকে আমরা ভাল চিনি, আপনি বাঁশঝাঁড়ে পৌঁছনোর আগে, আমরা বাঁশ কেটে নিয়ে আসব।"

লাগাতার এই হুমকি-হুঁশিয়ারির স্রোতে প্রশ্ন একটাই, পঞ্চায়েত ভোটটা নির্বিঘ্নে হবে তো?

আরও পড়ুন- বিজেপি নেতাকে মারধর, অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি ! হুগলিতে তৃণমূল কর্মী সহ গ্রেফতার ৪

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget