এক্সপ্লোর

South 24 Parganas News: চুরি করতে এসে সত্তরোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

South 24 Parganas News Update: অমানবিক! পৈশাচিক! নির্মম! যে কোনও বিশেষণই বোধহয় তুচ্ছ। সেলাই মেশিন চুরি করতে এসে সত্তরোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে।

জয়ন্ত রায়, বিষ্ণুপুর: চুরি করতে এসে সত্তরোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরে (Bishnupur)। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও চুরির মামলায় ৬ জনকে আটক করা হয়েছে।

অমানবিক! পৈশাচিক! নির্মম! যে কোনও বিশেষণই বোধহয় তুচ্ছ। সেলাই মেশিন চুরি করতে এসে সত্তরোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরে (Bishnupur)। শনিবার ঘড়িতে তখন রাত সাড়ে ১২টা। স্থানীয় সূত্রে খবর, সে সময় বাড়িতে একা ঘুমোচ্ছিলেন সত্তরোর্ধ্ব ওই মহিলা। আচমকাই, চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। পাশের বাড়ি থেকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন তিনি।

মহিলা তাঁদের জানান, সেলাই মেশিন চুরি করতে টালির চাল খুলে বাড়িতে ঢোকে এক দুষ্কৃতী। তাঁকে ধর্ষণ করে সেলাই মেশিন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা তথা প্রতিবেশী বলেন, “পাশের ঘর ছেলে বৌমা, নাতি থাকত। শুয়ে পড়েছিলেন। সাড়ে ১২টা নাগাদ চিৎকার প্রতিবেশী ছেলে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় দেখা যায়। টালির চাল খুলে ঢোকে। ধর্ষণ করে। সেলাই মেশিন নিয়ে যায়।‘’ প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। বিষ্ণুপুর থানা সূত্রে খবর, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও চুরির মামলা রুজু করা হয়েছে। আটক করা হয়েছে ৬ জনকে। 

দিনকয়েক এমন ঘটনার সাক্ষী থেকেছে দিল্লিও।  রাজধানীতে ৯০ ছুঁইছুঁই শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণের (Elderly Woman Physically Assaulted) অভিযোগ ওঠে সাফাইকর্মীর বিরুদ্ধে। পরিবারের বাকি সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বৃদ্ধার উপর নির্যাতন হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোনটি উদ্ধার করা গিয়েছে বলে জানা যায়। দিল্লির (Delhi Physical Assault) তিলকনগরের ঘটনা। পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন নির্যাতনের শিকার ৮৭ বছর বয়সি ওই বৃদ্ধা। তাঁর ৬৫ বছরের মেয়ে বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় বাড়িতে ঢুকে পড়েন বছর ৩০-এর অভিযুক্ত। পুলিশ (Delhi Police) জানায়, আচমকা ওই যুবককে বাড়ির মধ্যে দেখে হতবাক হয়ে যান বৃদ্ধা। কী কারণে এসেছেন জানতে চাইলে গ্যাসের সংস্থার কর্মী বলে নিজের পরিচয় দেন তিনি। রান্নার গ্যাস সংক্রান্ত সমস্যা মেটাতে তাঁকে ডাকা হয়েছে বলে জানান। এর পরই বৃদ্ধার উপর অভিযুক্ত নির্যাতন চালান বলে অভিযোগ।

আরও পড়ুন: Durgapur News: বেআইনিভাবে টোল নেওয়ার অভিযোগে বিক্ষোভ, ধুন্ধুমার দুর্গাপুরের রাতুড়িয়ায়

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget