এক্সপ্লোর

South 24 Parganas News: খুনের পর বস্তাবন্দি দেহ বাড়ির পিছনে ঝোপে ফেলে পালিয়ে গিয়েছিল ! রাজস্থান থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হল সুপারি কিলারকে

South 24 Parganas Businessman Murder Case : রবীন্দ্রনগরে সুদ কারবারিকে নৃশংসভাবে খুনের ঘটনায়, রাজস্থানের আজমের থেকে গ্রেফতার সুপারি কিলার

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার, রবীন্দ্রনগরে সুদ কারবারিকে নৃশংসভাবে খুনের ঘটনায়, রাজস্থানের আজমের থেকে গ্রেফতার করা হল এক সুপারি কিলারকে। নাম হাসানুল গাজি ওরফে মিঠু। সোমবার, রাজস্থান থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাকে।

আরও পড়ুন, 'মাছির উপদ্রব..', আচমকাই জলপাইগুড়ির রাজগঞ্জে হেপাটাইটিস A, C ও লেপ্টোস্পাইরার প্রকোপ, আক্রান্ত বহু, মৃত ১ !

 ২২ দিন নিখোঁজ থাকার পর, গত বুধবার, দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে জঙ্গল থেকে উদ্ধার হয় শেখ তাজউদ্দিন নামে ওই সুদের কারবারির বস্তাবন্দি পচাগলা দেহ। খুনের পর বস্তাবন্দি দেহ বাড়ির পিছনে ঝোপে ফেলে পালিয়ে গেছিল হাসানুল। সেইসময়, ধৃতদেরকে জেরা করে জানা যায়, পরিকল্পনা করে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তাজউদ্দিনকে। সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার রাজস্থান থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত ওই সুপারি কিলারকে। 

রাজ্যে যেভাবে একের পর এক রহস্যমৃত্যুর ঘটনা আসছে, তাতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায় প্রতিসপ্তাহেই শ্যুটআউট, ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টা কিংবা খুনের ঘটনা প্রকাশ্যে আসছে। কোনও ক্ষেত্রে প্রাণে বাঁচছে, কোনও ক্ষেত্রে প্রাণ হারাতে হচ্ছে নির্যাতিতদের। তবে এই ঘটনায় শেষ অবধি কোন দিকে যাবে, তা বলে দেবে সময়ই। সম্প্রতি রাজ্যে আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছিল। মেমারি রেল স্টেশন সংলগ্ন সুলভ শৌচাগারের ভিতরে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির রক্তাক্ত দেহ !  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল,মৃত ব্যক্তির নাম রাজেশ থাপা। বাড়ি দুর্গাপুরের ফুলঝোড়ে। তিনি গত এক মাস ধরে মেমারির স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন সুলভ শৌচাগারে কর্মরত ছিলেন।  রাত্রি ১১ নাগাদ ভিতর থেকে তালাবন্ধ শৌচাগারের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাজেশ থাপাকে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

 ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানা ও জিআরপি বর্ধমান থানার পুলিশ। এখানে বেশ অনেকগুলিই প্রশ্ন উঠে আসছে। প্রথমত রাজেশ থাপা এই শৌচাগারে গত এক মাস ধরে কাজ করেছেন। আচমকা এমন কী হল যাতে, তাকে প্রাণ হারাতে হল। কীভাবে রক্তাক্ত হলেন তিনি, কোনও নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অনেক বড় কোনও রহস্য। যদি তা থেকেও থাকে, কারা যুগিয়েছে এই ঘটনায় ইন্ধন। যে জায়গা থেকে দেহ উদ্ধার করা হয়েছে, সেই শৌচাগারেই কি রয়ে গিয়েছে কোনও প্রমাণ ? থাকলেও তা কি এখনও অক্ষত রয়েছে, নাকি তা প্রকাশ্যে আসার আগেই প্রমাণ লোপাট করা হয়েছে ? উঠে আসে  এই যাবতীয় প্রশ্ন।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget