এক্সপ্লোর

Gas Leak : নরেন্দ্রপুরের পর কাকদ্বীপ, বরফ কল থেকে ফের অ্যামোনিয়া গ্যাস লিক, ২ জন অসুস্থ

South 24 Parganas : স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিনের পুরনো এই বরফকল। পাশাপাশি তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই গ্যাস লিক করার এই দুর্ঘটনা।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : নরেন্দ্রপুরের পর এবার কাকদ্বীপ, ফের অ্যামোনিয়া গ্যাস লিক। ফের বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, ২ জন অসুস্থ। কাকদ্বীপের হরিপুর-দাসপাড়ায় বরফ তৈরির কারখানায় গ্যাস লিক করে সন্ধে নাগাদ। গ্যাস লিকের পরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অ্যামোনিয়া গ্যাস লিক করে ২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ। 

পুলিশ সূত্রে খবর, সন্ধে সাড়ে ৭ টা নাগাদ স্থানীয় এক বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। যে খবর পেয়েই পৌঁছে যায় দমকল। যদিও অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। ঘণ্টা তিনেকের চেষ্টার পর দমকলের পক্ষে গ্যাস লিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরিস্থিতি সামলে নেওয়ার পরও যেখান থেকে গ্যাস লিক করছিল, সেই জায়গা খতিয়ে দেখে দমকল। পুলিশও গোটা পরিস্থিতির এপর নজর রাখছে।

অসুস্থ দুই স্থানীয় বাসিন্দাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চিকিৎসা কেন্দ্রে। স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিনের পুরনো এই বরফকল। পাশাপাশি তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই গ্যাস লিক করার এই দুর্ঘটনা।

দিন চারেক আগে কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক করে বিপত্তি। তীব্র ঝাঁজালো অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। প্রায় তিন ঘণ্টার চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। দমকলের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা। গত সোমবার কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চারপাশ ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। গলগল করে বেরোতে থাকে গ্যাস। 

প্রসঙ্গত, সোমবার, বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকা গ্যাসের গন্ধ বেরোতে শুরু করে, তখন কারখানার ভিতরেই ছিলেন অনেক কর্মী। মুহূর্তের মধ্যে গলগল করে অ্যমোনিয়া গ্যাস বের হতে শুরু করে। তীব্র ঝাঁজালো গন্ধে শুরু হয় চোখ জ্বালা, শ্বাসকষ্ট। তড়িঘড়ি কারখানা থেকে বের  করা হয় কর্মীদের। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। গ্যাসের তীব্রতা কমাতে জল স্প্রে করা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে পানীয়র কারখানা। যে ঘটনার কয়েক দিনের মধ্যেই ফের কাকদ্বীপে ঘটল গ্যাস লিকের ঘটনা।

আরও পড়ুন- সাপের কামড়ে মৃত্যু ছেলের, দাঁড়িয়ে থেকে বৌমার বিয়ে দিলেন শ্বশুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget