এক্সপ্লোর

Bhangar: ভাঙড়ের দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল

TMC Party Office Reopen: সোমবার কাশীপুর থানার তৎপরতায়, আরাবুল ইসলামের ছেলে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলামের উপস্থিতিতে, বন্ধ পার্টি অফিসের তালা খুলে দেন তৃণমূল কর্মীরা।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) পোলেরহাটের গাজিপুরে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল। শাসক দলের অভিযোগ পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি জেতার পর পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় তারা। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। 

পঞ্চায়েত ভোট ঘিরে রক্তাক্ত ভাঙড়ে তালা ঝুলেছিল তৃণমূলের পার্টি অফিসে। পোলেরহাটের গাজিপুরে সেই পার্টি অফিস পুনরুদ্ধার করল শাসকদল।পঞ্চায়েত ভোটে(Panchayat Election)  ভাঙড় ২ নম্বর ব্লকের  পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। তৃণমূলের অভিযোগ, ভোটের ফল ঘোষণার দিনই গাজিপুরের এই পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির বিরুদ্ধে।
 
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ তৃণমূল (TMC) নেতা ও সদস্য় হাকিমুল ইসলাম বলেন,যে কাউন্টিং হয় সেদিন জমি কমিটি জিতেছে খবর পেয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। দেওয়ালে যেভাবে কাদা লাগিয়ে আমাদের প্রার্থীদের নাম মুছে দেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে যেভাবে এখানে জমি কমিটি এখানে সন্ত্রাস চালিয়েছে। মানুষকে ভোট দেওয়া হয়নি। পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পার্টি অফিস খোলার পরেও জমি কমিটি গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে। প্রশাসনকে বলেছি। প্রশাসন ব্য়বস্থা নিয়েছে।' সোমবার কাশীপুর থানার তৎপরতায় পার্টি অফিস পুনরুদ্ধার করে তৃণমূল। আরাবুল ইসলামের ছেলে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলামের উপস্থিতিতে, বন্ধ পার্টি অফিসের তালা খুলে দেন তৃণমূল কর্মীরা।

জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি  যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন,আমি জানি না এরকম কথা কেন আসছে। ওই পার্টি অফিসটা আমাদের নিতে হবে এমন দুরাবস্থা জমি কমিটির আসেনি। যদি নেওয়ার হত আজ থেকে ৬ বছর আগে আমরা নিয়ে নিতে পারতাম। ভোটের ফলের দিন একটা গন্ডগোল হয়েছিল। পুলিশ তালা লাগিয়ে দিয়েছিল। পুলিশ তৃণমূলের প্রতি দায়বদ্ধ। পুলিশ খুলে দিয়েছে। আমরা কেন দখল করতে যাব। আমাদের কী দায় পড়েছে। আমাদের কি পার্টি অফিস নেই। এলাকাটাকে আবার গরম করার চেষ্টা চালাচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশবাহিনী। 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget