এক্সপ্লোর

South 24 Parganas : সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী ! বাবা-মার মৃতদেহের সঙ্গে সারারাত কাটল খুদের

Crime News : ঘর থেকে একটি রক্তাক্ত বঁটি উদ্ধার হয়েছে। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : রাতভর বাবা-মায়ের মৃতদেহের সঙ্গে বন্ধ ঘরে কাটাল বছর চারেকের ছেলে। পুলিশের (Police) প্রাথমিক অনুমান, দাম্পত্য কলহের জেরে সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। নরেন্দ্রপুরে (Narendrapore) হাড়হিম করা ঘটনা।

সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী !

মায়ের রক্তাক্ত দেহ পড়ে ঘরের মেঝেতে, সিলিংয়ে ঝুলছে বাবার দেহ। এই ঘরেই সারারাত কাটাল বছর চারেকের ছেলে। দক্ষিণ ২৪ পরগনার  (South 24 Parganas) রাজপুর-সোনারপুরে হাড়হিম করা ঘটনা। পুলিশের অনুমান, সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। মৃতদের নাম, চন্দনা গায়েন ও নির্মল গায়েন। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। দিন পাঁচেক আগে নরেন্দ্রপুরের উদয়নপল্লির এই বাড়িতে ভাড়া আসেন তাঁরা।

বাবা-মার মৃতদেহের সামনে বসে সন্তান

নতুন কাজে পেয়ে সেখানে যোগ দেওয়ার কথা ছিল নির্মলের। সেই মতো সকালে তাঁকে ডাকতে আসেন এক সহকর্মী । তাঁর দাবি অনেকক্ষণ ডাকাডাকি  করেও সাড়া না পেয়ে জানালা ভেঙে দেখতে পান ভয়ঙ্কর দৃশ্য। সেই ঘরেই বসে রয়েছে তাঁদের চার বছরের ছেলে। ঘর ভিতর থেকে বন্ধ ছিল। 

হতবাক স্থানীয়রা

যে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাতে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর দেবব্রত মণ্ডল। যে বাড়িতে ওই দম্পতি ভাড়া উঠেছিলেন তিনি বলেছেন, 'কাল রাতেও স্বাভাবিক ছিল, সকালে দেখি এই ঘটনা'। নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapore Police Station) এসে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে।

পুলিশ কী জানাচ্ছে

পুলিশ সূত্রে খবর, ঘর থেকে একটি রক্তাক্ত বঁটি উদ্ধার হয়েছে। অনুমান, এই বঁটি দিয়েই স্ত্রীকে খুন করেন নির্মল। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। বাচ্চাটিকে শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।  

এদিকে, বুধবার দুপুরে মুর্শিদাবাদের নওদা থানার সাকোয়া চুনারীপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। চার বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ ওঠে ঠাকুমার বিরুদ্ধে।এলাকাবাসীদের দাবি, ছেলের  দ্বিতীয় পক্ষের স্ত্রীর কন্যাসন্তান হওয়ায় বাড়িতে অশান্তি হত। পরিবারের একমাত্র রোজগেরে অজয় চুনারী বিহারে কাজ করেন। প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পর ফের বিয়ে করেন অজয়। স্থানীয়দের অভিযোগ, দ্বিতীয় পক্ষের স্ত্রীর কন্যাসন্তানকে অজয় চুনারীর মা লক্ষ্মী চুনারী খুন করেছেন। এই ঘটনায় মৃত ওই শিশুর মা তাঁর শাশুড়ির বিরুদ্ধে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ভিত্তিতে মৃত ওই শিশুর ঠাকুমাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- ৬০০ কোটি বিনিয়োগ, প্রায় ২ হাজার কর্মসংস্থান, রাজ্যে টাটা গোষ্ঠীর কারখানার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget