এক্সপ্লোর

Sonarpur News: অল্পবয়সী মেয়েদের 'টার্গেট', ছিনতাইকাণ্ডে পুলিশের জালে ৬

Police on Sonarpur: অল্পবয়সী মেয়েদের টার্গেট, গড়িয়া, সোনারপুর-সহ একাধিক ছিনতাইকাণ্ডের কিনারা করল পুলিশ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়া, সোনারপুর-সহ একাধিক ছিনতাইকাণ্ডের কিনারা করল পুলিশ (Police)৷ অল্পবয়সী মেয়েদের টার্গেট করে তাদের উত্যক্ত করে বহুদিন ধরেই ছিনতাইয়ের অপারেশন চালানো হচ্ছিল গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুরের বিস্তীর্ণ এলাকায়। আর এবার এই ঘটনায় যবনিকা টানল বারুইপুর পুলিশ (Baruipur Police)।

মূলত, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় স্কুল বা কলেজ ছাত্রী এইরকম অল্পবয়সী মেয়েদের টার্গেট করে তাদের উত্যক্ত করে চলছিল ছিনতাই ৷ বাইকে করে আচমকা তাঁদের পাশে এসে টোন কেটে বা শিস দিয়ে তাদের অন্যমনস্ক করা হত ৷ তারপর তাদের কাছে থাকা মোবাইল ফোন বা ব্যাগ নিয়ে ছিনতাই করে চম্পট দিত অপরাধীদের দল ৷ আগে থেকে ফলো করে এই কাজ করত তারা ৷ গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুর এলাকা জুড়ে চলত এই অপারেশন ৷

মূলত একা থাকলে তবেই তাদের টার্গেট করা হত ৷ ডাকাত সন্দেহে ধৃত ৬ জনকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ টি মোবাইল ও ৫টি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে ৷ বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান সোর্স মারফত খবর পেয়ে ভোররাতে পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ৷ তাঁদের কাছ থেকে মোবাইল ও বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে ৷

জানা গিয়েছে, চোরাই বাইক নিয়ে তারা বিভিন্ন অপারেশন করত৷ এলাকার বেশ কিছু চুরি ও ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে এই গ্যাংকে দেখতে পায় পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে আসিফ খান, সাহিল মন্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গীর গাজি ও রুপ নস্কর নামে মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ 

আরও পড়ুন, 'কংগ্রেসকে প্রতিদান মমতার', কৌস্তভের গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দুর

প্রসঙ্গত, গতবছর ছিনতাইকাণ্ডকে ঘিরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে হাওড়ায়। এরপরেই প্রশ্নের মুখে ওঠে নিরাপত্তা। হাওড়ার সাঁকরাইলে বাড়ির কাছেই প্রাণঘাতী হামলা শিকার হন এক ব্যবসায়ী। হামলায় জখম করে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয় বলে অভিযোগ ওঠে সেবার। গতবছর নভেম্বর মাসে রাত বারোটা নাগাদ হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।


 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget