এক্সপ্লোর

South 24 Parganas News: টাকা দিতে নারাজ, ব্যবসায়ীকে 'খুনের হুমকি'-র অভিযোগ TMC নেতার বিরুদ্ধে ! ভিডিও প্রকাশ্যে

Bhangar Extortion Case: ভাঙড়ে তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ভাঙড়ের চন্দনেশ্বরে ৫০ কাটা জমি কেনেন তপসিয়ার ব্যবসায়ী। আটার মিল তৈরির জন্য ৫০ কাটা জমি কেনেন ব্যবসায়ী়। জমি কেনার পর টাকা চাওয়ার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। ৭ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। এদিকে ৭ লক্ষ টাকা দিতে নারাজ হতেই ব্যবসায়ীকে 'খুনের হুমকি' তৃণমূল নেতার বিরুদ্ধে।

আরও পড়ুন, আটক হুমায়ুনের ছেলে ! 'তাঁকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে..', বিস্ফোরক অধীর-শমীক

অভিযোগ, ভাঙড়ে কারখানা তৈরির জন্য়, ব্য়বসায়ীর কাছ থেকে এই ভাবে তোলা তুলছেন তৃণমূল নেতা। অভিযোগকারী ব্য়বসায়ী  শাহিদ হোসেন বলেন, 'আলাউদ্দিন মোল্লা, যে আছেন উপপ্রধান, ওঁর দলবল এসে বাধা দিল, এখানে কাজ করতে দেব না। তারপরে উনি বলছেন, আমার সঙ্গে বসে আপনাকে আলোচনা করতে হবে। না আলোচনা করলে কাজ করতে দেব না। আমাকে বললেন উনি ৭ লক্ষ টাকা চাই। ৫ লাখ ৩০ হাজার, এতে ফাইনাল হল। ২ পার্টে পেমেন্ট করেছি। নগদ দিয়েছি। '

ব্য়বসায়ীর দাবি, ভাঙড়ে আটা মিল করার জন্য় গত ফেব্রুয়ারিতে ৫০ কাঠা জমি কিনেছেন তিনি। কিন্তু, অভিযোগ, প্রথম থেকেই তাঁকে কাজ করতে বাধা দেয় তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লার অনুগামীরা। অভিযোগ, কখনও ভেঙে দেওয়া হয় কারখানার পাঁচিল। উপড়ে ফেলা হয় নেমপ্লেট। কখনও কাজ করতে দেওয়া হয় না লেবারদের। ৫০ কাটা যে জমি কিনেছিলেন, এটাই সেই গেট। আটা মিল করবেন বলে। কিন্তু উপপ্রধান কাজে বাধা দিচ্ছে। ৭ লক্ষ টাকা তোলাবাজি। তেমনটাই অভিযোগ। 

ব্য়বসায়ীর দাবি, এরপর তাঁর কাছে ৭ লক্ষ টাকা তোলা দাবি করেন পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। শেষমেষ ৫ লক্ষ ৩০ হাজার টাকায় রফা হয়। অভিযোগ, সেই টাকা দেওয়ার পরও উপদ্রব থামেনি। নতুন করে শুরু হয় তোলার জুলুম। অভিযোগকারী ব্য়বসায়ী  শাহিদ হোসেন বলেন, তারপরে আমাদের কাজ কিছুদিন করতে দিল। তারপর ফের ১৫ দিন পর ওঁর দলবল এসে আমাদের কাজটা বাধা দিল। বলল গুলি মেরে দেব। বোমা মেরে দেব। আমার ১০টা লেবার ছিল। ভয়ে চলে গেছে।  আমার জানের ভয় আছে। তাই করতে পারছি না। এরপরই এই ভিডিও প্রকাশ্য়ে আনেন ব্য়বসায়ী। যেখানে তৃণমূলের উপপ্রধানকে তিনি টাকা দিচ্ছেন, তা স্পষ্ট দেখা যাচ্ছে। 

অভিযোগ, এনিয়ে স্থানীয় মাধবপুর থানায় অভিযোগ জানাতে গেলে, পাল্টা মীমাংসার কথা বলা হয়। অভিযোগকারী ব্য়বসায়ীর ছেলে ইকবাল হোসেন বলেন, প্রত্য়েক ১৫ দিন অন্তর ওরা লোক পাঠায়। আগ্নেয়াস্ত্র-সহ। এই করে দেব। ওই করে দেব। ২০ তারিখ রাতে আমরা মাধবপুর থানায় গেছি। ওরা বলছিল, আমরা এই বিষয়টা মীমাংসা করে মিটিয়ে দেব। আমরা কতবার মীমাংসা করব? কতবার পয়সা দেব? 

এরপর, ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানায় ব্য়বসায়ীর পরিবার। পাশাপাশি, অভিযোগ জানান তৃণমূল নেতৃত্বের কাছেও। ক্য়ানিং পূর্ব ভাঙড়ের পর্যবেক্ষক ও তৃণমূল বিধায়ক  সওকত মোল্লা বলেন, যদি এই ধরনের ভিডিও থাকে, সেই টাকাটা সত্য়িকারের ঘুষের টাকা, নাকি অন্য় কোনও পারপাসের টাকা, সেটা আমি খোঁজ খবর নিয়ে ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা পরিষ্কার বলতে পারছি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget