এক্সপ্লোর

South 24 Parganas News: করোনাকালে ফের বড় সংখ্যায় করোনা পরীক্ষার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্রে

South 24 Parganas News Update: ১২ জানুয়ারি, স্বামীজির (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে ৫৩ হাজারের বেশি করোনা পরীক্ষা। এবার নেতাজির জন্মবার্ষিকীতে ফের বড় সংখ্যায় টেস্ট হতে চলেছে ডায়মন্ড হারবারে।

আবির দত্ত, কলকাতা: আজ ফের বড় সংখ্যায় করোনা পরীক্ষা (Corona) হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংসদীয় কেন্দ্রে। ডায়মন্ড হারবারে পুলিশ জেলার এসপির দাবি, টানা পরীক্ষার জন্য সংক্রমণের হার দুই শতাংশের নিচে নেমেছে।

১২ জানুয়ারি, স্বামীজির (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে ৫৩ হাজারের বেশি করোনা পরীক্ষা। এবার নেতাজির (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকী, ২৩ জানুয়ারি ফের বড় সংখ্যায় টেস্ট হতে চলেছে ডায়মন্ড হারবারে। ব্যাপক সংখ্যায় করোনা পরীক্ষার সুবাদে সম্প্রতি ‘ডায়মন্ডহারবার মডেল’ (Diamond Harbor Model) নিয়ে আলোচনা চলছে রাজ্যে। করোনা মোকাবিলায় এই মডেল পথ দেখাচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। যদিও এই মডেলের বিরোধিতায় সুর চড়িয়েছে বিরোধীরা।

এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবার পুলিশ জেলা সূত্রে দাবি, ডায়মন্ডহারবার সংসদীয় কেন্দ্রে সংক্রমণের হার ২ শতাংশের নিচে নেমে এসেছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এখানে ১৮ জানুয়ারিতে সংক্রমণের ১.০৯ শতাংশ, ২১ জানুয়ারি ১.৫২ শতাংশ। ডবল মাস্কিংয়ে জোর দিয়েছি। টেস্টিং অন হুইলসে জোর দিয়েছি। বাড়ি বাড়িতে গিয়ে ভ্যাকসিনেশন করা হচ্ছে।’’ নিজের নির্বাচনী কেন্দ্রে সংক্রমণের হার নিম্নমুখী দাবি করে, ফেসবুক পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “আবার, পজিটিভিটি রেট ৩ শতাংশের নিচে। ধারাবাহিক প্রচেষ্টার দুর্দান্ত ফল। সামনের সারির কর্মীদের পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানাই। যাঁরা, পজিটিভিটি রেট কমাতে এবং ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সবার ভালর জন্য কাজ করেছেন।’’

অন্যদিকে ডায়মন্ডহারবার মডেলে সাফল্য দাবির মধ্যেই, রাজ্যে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে মৃত্যু হয়েছে ৩৭জনের।এই নিয়ে বাংলায় টানা ৮দিন তিরিশের উপরেই রইল করোনায় মৃত্যু। ৮ দিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ২৮৯ জনের। কলকাতা ও হাওড়ায় মৃত্যু হয়েছে ১৪ জনের। শুক্রবারের থেকে বেড়েছে দৈনিক সংক্রমণও। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১জন। তার মধ্যে কলকাতায় আক্রান্ত ১ হাজার ৪৮৯ জন। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১ হাজার ৩৬০। দৈনিক সংক্রমণে তৃতীয় দার্জিলিং। চিন্তা বাড়িয়ে দার্জিলিঙে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০ পেরিয়েছে। যদিও রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ১১ শতাংশ।

আরও পড়ুন: Firhad Hakim on Talk to Mayor : অভিযোগ আসার পরও কাজ না হলে আমাকে চেয়ার ছাড়তে হবে', পদ ছাড়ার কথা বলে ক্ষোভপ্রকাশ মেয়র ফিরহাদ হাকিমের

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget