এক্সপ্লোর

South 24 Parganas News: গোসাবায় নদী বাঁধে ধস, প্লাবনের আশঙ্কায় স্থানীয়রা

লাগাতার ভাঙছে পাড়,  এগিয়ে আসছে নদী। একটু একটু করে হারিয়ে যাচ্ছে স্থলভাগ। ভরা কটালে উত্তাল নদীর যেন সর্বগ্রাসী রূপ। আশঙ্কা আরও বাড়িয়ে, জলের চাপে ভেঙে পড়ছে মাটির তৈরি, কাঁচা বাঁধ।

শান্তনু নস্কর, গোসাবা: বর্ষার (Monsoon) আগেই গোসাবার (Gosaba) দয়াপুরে গোমর নদীর বাঁধে ধস। প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছেন গোসাবার বিধায়ক (MLA) ও সেচ দফতরের আধিকারিকরা। পাকাপোক্ত বাঁধ তৈরির দাবি এলাকাবাসীর।

দয়াপুরে গোমর নদীর বাঁধে ধস: লাগাতার ভাঙছে পাড়,  এগিয়ে আসছে নদী। একটু একটু করে হারিয়ে যাচ্ছে স্থলভাগ। ভরা কটালে উত্তাল নদীর যেন সর্বগ্রাসী রূপ। আশঙ্কা আরও বাড়িয়ে, জলের চাপে ভেঙে পড়ছে মাটির তৈরি, কাঁচা বাঁধ। সব হারানোর আতঙ্কে ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার দয়াপুরের বাসিন্দাদের। তাঁদের দাবি, ভাঙন ঠেকাতে মজবুত বাঁধ তৈরি হোক।

দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা নিরঞ্জন গায়েন বলেন, “যে কোনও মুহুর্তে ঘরে জল ঢুকে যাবে, কী করব, বুঝতে পারছি না।’’ আরেক বাসিন্দা সুমন মণ্ডলের দাবি, “পাকাপোক্ত নদী বাঁধ চাই।’’ কাঁচা বাঁধ ভেঙে পড়ার খবর পেয়েই, ঘটনাস্থলে যান গোসাবার তৃণমূল বিধায়ক। যান সেচ দফতরের আধিকারিকরাও। গোসাবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সুব্রত মণ্ডল বলেন, “পূর্ণিমার ভরা কটালে জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধে চাপ পড়ে ধস নেমেছে। সেচ দফতরের কর্মীরা গিয়ে অবস্থা খতিয়ে দেখছে। দ্রুত মেরামতি করা হবে।’’ স্থানীয়রা অবশ্য বলছেন, কাঁচা বাঁধের মেরামতি করে সমস্যার সমাধান হবে না। পাকাপোক্ত বাঁধ না তৈরি করলে, আশ্রয় হারাতে হতে পারে বহু গ্রামবাসীকে। প্রশাসন কি তাঁদের এই আবেদনে সাড়া দেবে? সেটাই দেখার।

বাঁকুড়া শহরে শুরু হয়েছে গন্ধেশ্বরী নদীর সংস্কার। দু’কুল ছাপিয়ে গন্ধেশ্বরীর জলে প্লাবিত হয় বাঁকুড়া শহরের বিস্তীর্ণ এলাকা। দুর্ভোগে পড়েন এলাকাবাসী। প্রতি বারের এই সমস্যা দূর করতে, এবার উদ্যোগী হল সেচ দফতর। শুরু হল মজে যাওয়া গন্ধেশ্বরী নদীর সংস্কার। নদীর বুকে যন্ত্র নামিয়ে চলছে পলি ও আবর্জনা তোলার কাজ। সেচ দফতর সূত্রে খবর, প্রায় ৬০০ মিটার এলাকাজুড়ে নদীর সংস্কার হবে। এজন্য খরচ হবে প্রায় ৪ কোটি টাকা।  তবে সেচ দফতরের এই কাজ নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। গন্ধেশ্বরী নদী বাঁচাও কমিটির তরফে দাবি করা হয়েছে, বিজ্ঞানসম্মত ভাবে নদীর সংস্কার করা হচ্ছে না।

আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদ শহরে গ্যাস লিক, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

সেরা শিরোনাম

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget