এক্সপ্লোর

South 24 Parganas News : ১২ বছর পর ছেলের কাছে হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে দিল হ্যাম রেডিও

মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়ে যান বছর পঞ্চান্নর ওই মহিলা। ১২ বছর পর ডায়মন্ড হারবার থেকে হ্যাম রেডিওর সৌজন্যে পরিবারের কাছে ফিরে গেলেন তিনি।

জয়দীপ হালদার, ডায়মন্ড হারবার : আবারও পরিবারের কাছে হ্যাম রেডিও ফিরিয়ে দিল পরিজনকে। ১২ বছর আগে আত্মীয়র বাড়িতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন নদিয়ার চাকদার বল্লভপুরের বাসিন্দা জ্যোতি সরকার। তারপর আর বাড়ি ফিরে আসেননি। মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়ে যান বছর পঞ্চান্নর ওই মহিলা। ১২ বছর পর ডায়মন্ড হারবার থেকে হ্যাম রেডিওর সৌজন্যে পরিবারের কাছে ফিরে গেলেন তিনি।

জানা যাচ্ছে, স্বামীর অকালমৃত্যু মেনে নিতে পারেননি জ্যোতি সরকার নামে ওই মহিলা। স্বামী মনোরঞ্জন সরকার যখন মারা যান, তখন তাঁর ছেলে মিঠুনের বয়স মাত্র ৮ বছর। স্থানীয় সূত্রে খবর, মায়ের মতোই বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি ছেলে মিঠুনও। বাবা চলে যাওয়ার পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন জ্যোতি দেবী। অবসাদে ভুগতে ভুগতে ক্রমশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ১২ বছর আগে একদিন আত্মীয়র বাড়িতে যাবেন বলে বাড়ি থেকে বেরোন জ্যোতি দেবী। সেই বেরনোর পর থেকে আর তাঁর কোনও খোঁজ খবর পাওয়া যায়নি। সমস্ত আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি তাঁদের কারও বাড়িতেই যাননি। অনেক চেষ্টা করেও তাঁর খোঁজ মেলেনি। 

খবর পাওয়া যায় যে, গত ১৩ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই মহিলা। স্থানীয় বাসিন্দারা তাঁকে তখন উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করে দেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরদিনই ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতালের সহকারী সুপার সুপ্রিম সাহা ওই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন যে তিনি তাঁর স্বজনদের হারিয়ে ফেলেছেন এবং পথ ভুলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছেন। বাড়ির ঠিকানাও তাঁর মনে নেই বলে জানিয়েছেন ওই মহিলা।

এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করে। হ্যাম রেডিওর সদস্যরা খোঁজ করে জ্যোতি সরকার নামে ওই মহিলার পরিচয় জানতে পারেন এবং তাঁর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করে। তাঁরা মহিলার ছেলে মিঠুন সরকারের সঙ্গে যোগাযোগ করেন। নিখোঁজ মায়ের সন্ধান পান তাঁর ছেলে মিঠুন। পেশায় গাড়ি চালক মিঠুন আর দেরি না করে মাকে ফিরিয়ে নিয়ে যেতে বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারে চলে আসেন। এত বছর বাদে ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget