এক্সপ্লোর

Robbery Case: 'পুলিশ' পরিচয় দিয়ে দুঃসাহসিক ডাকাতি !

South 24 Parganas Robbery Case: দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে পুলিশ পরিচয় দিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। তদন্তে নেমেছে তদন্তকারী আধিকারিকেরা।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরে পুলিশ পরিচয় দিয়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর থানার অন্তর্গত তপনার মোড়ে বুধবার আনুমানিক রাত পৌনে দুটো নাগাদ একতালা বাড়ির সদর দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে ডাকাত দল (Robbery Case)।  দরজা ভাঙার শব্দ শুনতে পেয়ে সুমন মন্ডল যিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি দরজার দিকে তাকিয়ে, কে এসেছে জানতে চাইলে, বাইরে থেকে ডাকাত দল নিজেদের 'পুলিশ' পরিচয় দেয়। কথা শেষ হতে না হতেই ১৫ জনের ডাকাত দল সদর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেই বাড়ি সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও মূল্যবান গহনা সমেত লক্ষাধিক টাকার দ্রব্যাদি লুট করে নিয়ে চলে যায়। ডাকাত দলের প্রত্যেকের মুখ বাধা ছিলো রুমাল দিয়ে। রাতেই বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলেও তপনা মোড়ের সিসিটিভি অকেজো থাকায় কার্যত কোন কাজেই লাগেনি সিসিটিভি। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার তদন্তকারী আধিকারিকেরা।

অগাস্ট মাসে হাওড়ার জগত্‍বল্লভপুরে পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে  একটি দুঃসাহসিক ডাকাতির (Dacoity) অভিযোগ ওঠে। বাড়িতে হানা দেয় ৬ সশস্ত্র দুষ্কৃতী। বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে সোনার গয়না, টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ। ভিন রাজ্যের দুষ্কৃতীদের গ্যাং এর পিছনে থাকতে পারে বলে সন্দেহ।মাঝরাতে বেপরোয়া ডাকাতি। রাত ৩ টেয় গৃহস্থের বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে লুঠপাটের অভিযোগ। গভীর রাতে এই ঘটনা ঘটেছে  হাওড়ার জগত্‍বল্লভপুরে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিতলা এলাকায়। বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী প্রভাসকুমার ঘোষ।  তিনি সপরিবারে দোতলায় থাকেন। নীচের তলা ভাড়া দেন বিয়েবাড়ি বা অনুষ্ঠানের জন্য। তাঁর অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় ৬ জন দুষ্কৃতী। কোলাপসিবল গেট ভেঙে তারা বাড়িতে ঢুকে পড়ে।

আরও পড়ুন, নবম-দশমে ১৮৩ ভুয়ো সুপারিশের তালিকা ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ বিচারপতির

গৃহকর্তার দাবি, একজন বাইরে পাহারায় ছিল, বাকিরা সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে হামলা চালায়। অভিযোগ, গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে আচমকা মারধর শুরু করে। চিত্‍কার শুনে পাশের ঘর থেকে মেয়ে বেরিয়ে এলে তাঁর মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এরপর ৩ জনকে বেঁধে রেখে, আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ লুঠপাট করে দুষ্কৃতীরা। যাওয়ার সময় তারা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়। শুধু তাই নয়, গৃহকর্তার দাবি, বেরনোর সময় দুষ্কৃতীরা শাসিয়ে যায়, ১০ মিনিট যেনও কেউ ঘর থেকে না বের হয়।

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget