এক্সপ্লোর

Kolkata: এবার ব্রাত্য বসুর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার, বিক্ষোভ-আন্দোলন সল্টলেকে

বিকাশ ভবনের সামনে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের

রঞ্জিৎ সাউ, সল্টলেক: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার নিয়ে অভিনব আন্দোলনে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। 

আজ সল্টলেকে বিকাশ ভবনের সামনে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে। বিকাশ ভবনের সামনে দেওয়ালে "বাংলার শিক্ষামন্ত্রী ত্রিপুরায়, শিক্ষকরা বঞ্চিত অসহায়" পোস্টার মেরে দেওয়া হয় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে। 

বিকাশ ভবনের গেটে বসে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা। পাশাপাশি, বল নিয়ে খেলা করেন তাঁরা। এই ঘটনায় ৪ জন বিক্ষোভকারীকে আটক করেছে বিধাননগর পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে ৩৬০০ জন শিক্ষিকা শিশুশিক্ষা কেন্দ্রে ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এবং ৩৬ জন একাডেমিক সুপারভাইজার কর্মরত আছেন। 

তাঁদের শিক্ষা দফতরে নিয়ে আসার বিষয়ে মন্ত্রিসভাতে সিদ্ধান্ত হয়েছিল। সেইমতো পৌর ও নগরোন্নয়ন দফতর থেকে তাঁদের ফাইল অর্থ দফতরে এবং শিক্ষা দফতরে দীর্ঘদিন যাবৎ আটকে আছে। ফলে তাঁরা মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বার্ষিক ৩% ইনক্রিমেন্ট ও অবসরকালীন তিন লক্ষ টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। 

এমতাবস্থায় বিক্ষোভকারীদের দাবিগুলি হলো--

১) পঞ্চায়েতের অধীনস্থ এসএসকে,এমএসকে ও এএস-রা যেমন শিক্ষা দফতরে অন্তর্ভুক্ত হয়েছেন, তেমনি পৌর ও নগরোন্নয়নের অধীনস্থ এসএসকে, এমএসকে ও এএস-দের শিক্ষা দফতরে যুক্ত করতে হবে এবং বার্ষিক ৩% বেতন বৃদ্ধি ও তিন লক্ষ টাকা অবসরকালীন বেনিফিট দিতে হবে। 

২) রাজ্যের ৬০০ জন একাডেমিক সুপারভাইজার ও ১৭ জন DQM কর্মীদের শিক্ষা দফতরে সম্মানজনক পদ মর্যাদা সহ বকেয়া বার্ষিক ৩% বেতন বৃদ্ধি ও অবসরকালীন তিন লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে।

৩) কেন্দ্রে জনবিরোধী বিজেপি সরকার দ্বারা শিক্ষা বিরোধী নীতি জাতীয় শিক্ষানীতির কবল থেকে চুক্তিভিত্তিক শিক্ষকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত করতে হবে। 

৪) মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের বেতন বৃদ্ধি সহ স্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মীদের ন্যায্য পদোন্নতির ব্যবস্থা করতে হবে।

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget