এক্সপ্লোর

Canning News: পরপর রয়েছে কল, কিন্তু জল নেই একফোঁটাও! আজব কাণ্ড হাসপাতালে

Water Shortage:রোগীদের হয়রানি হচ্ছে, সমস্যায় রোগীর পরিজনেরাও। বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে তাঁদের।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে গোটা হাসপাতালে একফোঁটা খাবার জল নেই। রোগীদের হয়রানি হচ্ছে, সমস্যায় রোগীর পরিজনেরাও। বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে তাঁদের। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল। 

গরমের মধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালে চরমে পৌঁছেছে পানীয় জলের সঙ্কট। অথচ হাসপাতালে রয়েছে ওয়াটার এটিএম, হাসপাতালের ভবনের উপরে হয়েছে জলের রিজার্ভারও। কিন্তু হাসপাতালের কোনও কলে জল নেই। একদিকে হাঁসফাঁস করা গরম, তেষ্টায় বারবার গলা শুকোচ্ছে। অথচ গোটা হাসপাতালে পানীয় জল নেই। তেষ্টা মেটাতে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে পানীয় জল! ক্যানিং মহকুমা হাসপাতালে এমন জল সঙ্কটের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। 

হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় মিনতি মন্ডল বলেন, 'হাসপাতালে জল পাওয়া যাচ্ছে না, কিনে খেতে হচ্ছে।' একই সমস্যার কথা বলেছেন আরও অনেকে। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত তো বটেই, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, বাসন্তী, গোসাবা, ঝড়খালি, সরবেড়িয়া-সহ একাধিক জায়গার বাসিন্দারা চিকিৎসার জন্য এই ক্যানিং মহকুমা হাসপাতালে উপর নির্ভরশীল। হাসপাতালে আসতে যেতে এমনিতেই অনেকটাই টাকা খরচ হয়ে যায়। এছাড়াও খাবার, ওষুধের জন্যও খরচ হয়। তার উপর যদি প্রতিদিন পানীয় জলের জন্য খরচ হয় তাহলে আরও অনেকটা টাকাই খরচ হয়ে যায়। এর রোগীর আত্মীয় প্রদীপ সর্দার বলেন, 'আমরা অনেক দূর থেকে এখানে চিকিৎসা করাতে এসেছি। অথচ এখানে জলটুকুও নেই। দ্রুত যাতে জলের সমস্যা মেটে, তার ব্যবস্থা করা হোক।' গত বছর ক্যানিং মহকুমা হাসপাতালে মোটা টাকা খরচ করে বসানো হয় ওয়াটার এটিএম। অথচ দেখভালের অভাবে কয়েক মাস পর থেকেই বিকল হয়ে পড়ে রয়েছে সেই ব্যবস্থা। এমন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

রাজনৈতিক তরজা:
বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েক বলেন, 'সারা রাজ্যেই তো চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা, মদন মিত্রও তো মুখ খুলেছেন। তৃণমূল নেতারা নিজেদের মধ্যে খেয়োখেয়ি তো ব্যস্ত। সাধারণ মানুষ পরিষেবা পাবে না সেটাই তো স্বাভাবিক।'বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, 'কিছুদিন ধরে জলের সমস্যা হয়েছে, আমি খবর পেয়েছি। বিডিওকে বলেছি যত দ্রুত সম্ভব সমাধান করতে।'

আরও পড়ুন: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget