এক্সপ্লোর

South 24 Parganas News : বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মারধর ব্যবসায়ীকে, বৃদ্ধা মায়ের পা ভেঙে দিল দৃষ্কৃতীরা

Crime News : ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাড়ির অন্যান্য সদস্যরা। এক মহিলার চোখে গুরুতর আঘাত লাগে। রেহাই পাননি ব্যবসায়ীর বৃদ্ধা মা। মেরে তাঁর পা ভেঙে দেওয়া হয়।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরে (Sonarpur) সপরিবারে আক্রান্ত প্রতিবাদী। মেরে বৃদ্ধা মায়ের পা ভেঙে দিল দুষ্কৃতীরা। পুলিশের (Police) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত পরিবার ও প্রতিবেশীরা। যদিও পুলিশ জানিয়েছে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrested) করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ফের সেই দক্ষিণ ২৪ পরগনা। ক্যানিং-এর পর এবার সোনারপুর। এবার সপরিবারে আক্রান্ত প্রতিবাদী। মেরে ভেঙে দেওয়া হল প্রতিবাদীর বৃদ্ধা মায়ের পা। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার (Sonarpur Police Station) রঘুনাথপুরে। এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীর অভিযোগ, মঙ্গলবার রাতে বাড়ির সামনের রাস্তায় বসে মদ খাচ্ছিল বেশ কয়েকজন দুষকৃতী। শুধু তাই নয়, তারস্বরে বাজছিল মাইক, করা হচ্ছিল গালিগালাজ। ওই দুষকৃতীরা একে অপরকে খুনের হুমকি দিচ্ছিল বলেও দাবি ব্যবসায়ীর। ঘটনার প্রতিবাদ করলে তারা চড়াও হয় ব্যবসায়ীর ওপর। শুরু হয় বেধড়ক মারধর।

ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাড়ির অন্যান্য সদস্যরা। এক মহিলার চোখে গুরুতর আঘাত লাগে। রেহাই পাননি ব্যবসায়ীর বৃদ্ধা মা। মেরে তাঁর পা ভেঙে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, মারধর করার পাশাপাশি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে গোটা পরিবার। উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। 

আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রী-র অভিযোগ, রোজ মদের আসর বসে। পুলিশ দেখে না। তাই বাড়বাড়ন্ত। যদিও সোনারপুর থানার পুলিশ সূত্রে খবর, একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় টহল দিচ্ছে ভ্যান।  

এর আগে, অগাস্ট মাসে বাড়ির সামনে মদ্যপান করার প্রতিবাদ করার মাশুল গুনতে হয় রাজেশ সর্দার নামে ক্যানিং-এর এক প্রতিবাদী যুবককে। বাঁশ দিয়ে বেধড়ক মারধরের পর মাটিতে লুটিয়ে পড়েব যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এবার সপরিবারে প্রতিবাদী প্রহৃত সোনারপুরে।                                                                                  

আরও পড়ুন- চোর সন্দেহে গণপিটুনিতে খুন ! পূর্ব বর্ধমানে জোড়া ঘটনায় প্রাণ গেল ৩ জনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget