এক্সপ্লোর

Electrocution Death: চাল ওজন করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ঘরেই মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের

South 24 Parganas: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছরের এক স্কুল ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নতুন পল্লিতে ৷ মৄতের নাম দেবজ্যোতি ধর ৷

রঞ্জিত হালদার, সোনারপুর: বিদ্যুৎস্পৃষ্ট (Death by Electrocution) হয়ে মর্মান্তিক পরিণতি অষ্টম শ্রেণির ছাত্রের। ইলেক্ট্রিক ওজন মেশিন চাল ওজন করতে বেঘোরে প্রাণ গেল সোনারপুর থানা এলাকার বাসিন্দার। তাকে উদ্ধার করে সুভাষ গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

মর্মান্তিক পরিণতি ছাত্রের: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছরের এক স্কুল ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নতুন পল্লিতে ৷ মৄতের নাম দেবজ্যোতি ধর ৷ কোদালিয়া প্রসঙ্গবঙ্গ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ৷ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরে বাড়িতে ইলেকট্রিক ওজন মেশিনে চাল ওজন করছিল দেবজ্যোতি ওরফে সন্তু ৷ পাশের ঘরেই তাঁর মা মুনমুন ধর পুজো দিচ্ছিলেন ৷ তিনি পুজো দিয়ে উঠে দেখেন ছেলে ঘরের মধ্যে পড়ে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন ৷ পরিবারের অন্যরা দৌড়ে আসে ৷ তাকে উদ্ধার করে সুভাষ গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ 

গত সপ্তাহে বাজ পড়ে বাঁকুড়ায় (Bankura Lightning Death) মৃত্যু হয় ২ জনের। মৃতদের নাম সোনু লোহার ও অভি বাগদী। দুজনেরই বাড়ি বাঁকুড়া সদর থানার সানাবাঁধ গ্রামে। গত বুধবার দুপুরের পর বাঁকুড়ায় আচমকাই প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাঝেই স্থানীয় একটি পুকুরে স্নান করতে যান সানাবাঁধ গ্রামের সোনু লোহার ( ১৯) এবং ওই গ্রামেরই অভি বাগদী (১৩)। আচমকাই বজ্রপাতে দুজনেই ছিটকে পড়ে মাটিতে। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ দুটির ময়না তদন্ত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। 

এর আগে গতমাসে বজ্রপাতে মৃত্যু হয় এক শ্রমিকের। গত ১৭ এপ্রিল ঘটনাটি ঘটে ইংলিশ বাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের একে গোপালন কলোনি এলাকায়। জানা যায় মৃত শ্রমিকের নাম কৃষ্ণ দাস। বয়স ২৩ বছর। বাড়ি ওই এলাকাতেই। ঘটনার দিন সকালে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে মালদা মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য পথের ধারে পাথর বোঝায় লরি লোডিং আনলোডিংয়ের কাজ করছিলেন ওই শ্রমিক। ঠিক সেই সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। পাথর বোঝায় একটি লরির নিচে আশ্রয় নেন ওই শ্রমিক। ঠিক সেই সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় তাঁর, বলে পরিবারের দাবি। পরে তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget