এক্সপ্লোর

South 24 Parganas: ISF-এর সঙ্গে সমঝোতা আরাবুলের? বিস্ফোরক অভিযোগ সওকতের

Saokat Molla: দলের প্রধানের স্বামীকে খুনের চক্রান্তও ছিল আরাবুলের, দাবি সওকতের। টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভোট মিটতেই দক্ষিণ ২৪ পরগনায় প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ভাঙড়ের দাপুটে নেতা জেলবন্দি আরাবুল ইসলামের দিকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ সওকত মোল্লার। পদ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা, আইএসএফ-এর সঙ্গে হাত মেলানো -সহ আরও একাধিক অভিযোগ সওকতের (Saokat Molla)। এমনকী আরাবুলের তৃণমূলের প্রধানের স্বামীকে খুনের চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি। আর সেই কথা না কি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁকে বলেছিলেন।

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'মাঝখানে খইরুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হল, আমরা কিছুই জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন- ভাঙ্গড়ে নেতাগিরি করছ, ওখানে একজন প্রধান আছেন, তাঁর স্বামীর নাম খইরুল। তাকে মার্ডার করার জন্য ১৮ লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল কর, সেই আরাবুলই এই ঘটনার মূল নায়ক। ওকে আমার ওপর ছেড়ে দাও।'

ভাঙর ২ নম্বর ব্লকের ভগবানপুর পঞ্চায়েতের প্রধান মারুফা বিবির স্বামীকে খুনের চক্রান্ত থেকে পঞ্চায়েতের পদ পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা তোলার চাঞ্চল্যাকর অভিযোগ। আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক সওকত মোল্লা। তাঁর অভিযোগ, 'এইখানে দায়িত্বে আসার পর, আমরা সব চেয়ে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম, এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যাঁর নাম, আরাবুল ইসলাম। নাম না করাই ভাল অনেকে বলছেন। এখানে যে ঘটনা ঘটিয়েছে, আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশু  দিন ১ কোটি ৩০ লক্ষ টাকার একটা চিঠি এসেছে, কয়েকটি চিঠি। পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে। কারও কারও কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য, এখানে অনেকেই বসে আছেন, কারও কাছ থেকে ২৫ লাখ, ৩০ লাখ থেকে ৪০ লাখ টাকা নেওয়া হয়েছে।'

নিশানায় ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। আক্রমণকারী ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। নজিরবিহীনভাবে আরাবুলের বিরুদ্ধে মুখ খুললেন সওকাত মোল্লা। মঙ্গলবার ভাঙড় কলেজ মাঠে দলীয় সভায় যোগ দেন তৃণমূল বিধায়ক। সেই সভা থেকেই আরাবুলকে নিশানা করেন তিনি। লোকসভা ভোটে অন্তর্ঘাতের অভিযোগ করেন আরাবুল ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্যা খাদিজা বিবির বিরুদ্ধে।

লোকসভা ভোটে জেলা পরিষদ সদস্যার 'অন্তর্ঘাত'
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, 'লোকসভা নির্বাচনেও অন্তর্ঘাত করা হয়েছে। খাদিজা বিবি যে জেলা পরিষদের সদস্য, একেবারে ভেতর থেকে চক্রান্ত করে, ISF-এর সঙ্গে ভিতর থেকে জোট বেঁধে, এখানে যাতে তৃণমূল হেরে যায়, যাকে ভোটে জেতানোর জন্য সেদিন হয়ত আমাদের কয়েকজন কর্মী খুন হতো, তার মধ্যে আরাবুল ইসলামও ছিল এই কাঁঠালিয়াতে। সেই খাদিজা দলের সঙ্গে গদ্দারি শুরু করল। ভোটের ৫ দিন ৭ দিন আগে থেকে কিছু বেইমান দু'একজন বেশি না, তারাও বিভিন্নভাবে অন্তর্ঘাত করার চেষ্টা করেছে ভাঙড়ে।' এ বিষয়ে জেলা পরিষদ সদস্যা খাদিজা বিবি জানিয়েছেন, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন না। যা বলার দলীয় কর্তাদের জানিয়েছেন। 

ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কের পর বিতর্ক। ২০১২ সালে ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারার অভিযোগ ওঠে তাঁর। সেই সময় তিনি কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন! এই আরাবুলকেই একসময় তাজা নেতা আখ্য়া দিয়েছিলেন মদন মিত্র! ২০১৪ সালে আরাবুলকে ৬ বছরের জন্য় বহিষ্কার করে তৃণমূল। কিন্তু, দেড় বছরের মধ্য়েই তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। এরপর একটি খুনের মামলায় গত ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। অতীতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘গুরু’ এবং নিজেকে ‘শিষ্য’ বলে দাবি করেছেন আরাবুল। দু'জনেই এখন জেলবন্দি। 

আরও পড়ুন: কতগুলি সিমকার্ড আপনার নামে? নয়া আইন ভাঙলে শুরুতেই মোটা টাকা জরিমানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget