এক্সপ্লোর

South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

জানুয়ারিতেও কি এমনই চলবে নাকি কিছুটা আক্ষেপ কমবে কলকাতার? কতটা দাপট দেখাতে পারবে ঠান্ডা?

কলকাতা: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ফের রাজ্য থেকে গা ঢাকা দিয়েছে শীত। কলকাতায় এক ধাক্কায় চড়েছে পারদ।বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে।

বছর শুরুর কদিন শীত ফিরেছিল বঙ্গে। বুধবার কলকাতায় (Kolkata Weather) পারদ নেমেছিল ১৪ ডিগ্রিতে। মরশুমের এই সময়ের জন্য় এই তাপমাত্রা স্বাভাবিক। এর আগে ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল জেলায় জেলায় ফের শীতের আমেজ। তাপমাত্রা নেমেছে অনেকটাই। কিন্তু এই শীত-সুখ বেশিদিনের নয়। কারণ দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা।

গোটা জানুয়ারি জুড়েও কি এমনই চলবে পরিস্থিতি নাকি কিছুটা আক্ষেপ কমবে কলকাতার? কতটা দাপট দেখাতে পারবে ঠান্ডা?  গত কাল কলকাতার সর্বনিম্ন (Lowest Temperature For The Day In Kolkata) তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ (Highest Temperature For the Day In Kolkata) তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। গত কাল সকাল সাড়ে ৮টা থেকে থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি মহানগরে। গত কাল সকাল সাড়ে ৮টা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসে। আজও ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। তবে পরের দিকে আকাশ পরিষ্কার থাকার কথা।

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে। দার্জিলিং, কালিম্পং ও পার্বত্য উত্তরবঙ্গ ভিজতে পারে শীতের বৃষ্টিতে। আগামী দুদিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।  উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
03-Jan 15.0 23.0 South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? Fog/mist in the morning and mainly clear sky later
04-Jan 16.0 24.0 South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? Fog/mist in the morning and mainly clear sky later
05-Jan 18.0 25.0 South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? Mainly Clear sky
06-Jan 18.0 26.0 South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? Partly cloudy sky
07-Jan 18.0 26.0 South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? Partly cloudy sky
08-Jan 17.0 27.0 South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? Mainly Clear sky
09-Jan 17.0 27.0 South Bengal Weather: আজও দক্ষিণবঙ্গে অধরা শীত? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? Mainly Clear sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget