এক্সপ্লোর

Balurghat : চেয়ার ছুঁড়ে বালুরঘাটের বিডিওকে মার বিজেপি নেতার ! প্রকাশ্যে আনা হল সিসিটিভি ফুটেজ

CCTV footage Released : এখনও অধরা মূল অভিযুক্ত বিজেপি নেতা

মুন্না অগ্রবাল, বালুরঘাট : দফতরে ঢুকে, চেয়ার ছুঁড়ে বালুরঘাটের বিডিওকে (Balurghat BDO) মার বিজেপি নেতার (BJP Leader)। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে আনল বিডিও-র দফতর। এখনও অধরা হামলাকারী। বিজেপি নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে পুলিশ সুপারকে, জানান দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) জেলাশাসক।

ভিডিওয় যাঁকে চেয়ারে বসে থাকতে দেখা গেছে, তিনি, বালুরঘাটের বিডিও অনুজ শিকদার। আর মেরুন রঙা হাফ জ্যাকেট পরে যিনি ঢোকেন তিনি সুভাষ সরকার। বালুরঘাটের পতিরামের বিজেপির মণ্ডল সভাপতি। হঠাৎ বিডিওকে লক্ষ্য় করে একটি বড় কাঠের চেয়ার ছুড়ে মারেন তিনি। বিডিও যখন প্রাথমিক আঘাত সামলে ওঠেন, তখন বিডিওকে লক্ষ্য় করে ছুড়ে মারেন আরেকটি চেয়ার। বিডিওর চেঁচামেচিতে এক ব্যক্তি ঘরে ঢুকে, বিজেপি নেতাকে সরিয়ে নিয়ে যান।

এরপর আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দৌড়ে পালাচ্ছেন বিজেপি নেতা, তাঁর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা। সোমবার, বিডিওর ওপর হামলার ঘটনায়, এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিডিও-র দফতর। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

বর্তমানে, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বিডিও। তাঁর মাথায় ও হাতে চোট লেগেছে। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান, বালুরঘাটের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তিনি বলেন, কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ সুপারকেও বলেছি। কড়া ব্য়বস্থা নেওয়া হবে।

কিন্তু কী কারণে এই হামলা ?

বিজেপির তরফে দাবি, বালুরঘাটের ৬ নম্বর ডাঙা গ্রাম পঞ্চায়েতে, প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, বিজেপি সদস্য়রা। সোমবার ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু, বিজেপির অভিযোগ, পুলিশ ও বিডিওর অসহযোগিতার কারণেই ভোটাভুটি হয়নি। সেই রোষেই বিজেপি নেতা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

বালুরঘাটের ৬ নম্বর ডাঙা গ্রাম পঞ্চায়েতে মোট ২০ টি আসন। এরমধ্যে ১১টিতে জেতে বিজেপি। ৬টিতে জয়ী হয় তৃণমূল। ৩টি পায় বামেরা। কিন্তু বিজেপি থেকে নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই প্রধান তৃণমূলে যোগ দেন। এরপর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন ১০ জন বিজেপি সদস্য। সোমবার আস্থা ভোট হওয়ার কথা ছিল। আর সেদিনই বিডিওর ওপর বিজেপি নেতার হামলার অভিযোগ। ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে জেলা প্রশাসন।

যদিও এই ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত বিজেপি নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget