এক্সপ্লোর

Balurghat News: ভাঙল আত্রেয়ী নদীর বাঁধ ! উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি, ভাসতে পারে বালুরঘাট ?

Atreyi River Dam: ড্যাম তৈরির ১ বছর পার, তার মাঝেই ভেঙে গেল আত্রেয়ী নদীর বাঁধ

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি । রবিবার রাতে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এরপরেই বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে  ঘটনাস্থলে যান সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌঁছন। রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, কীভাবে ওই ঘটনা ঘটল।  যদিও বিষয়টি মোটেই হালকাভাবে নেননি বিজেপি নেতা সুকান্ত মজুমদার।  তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

ভাঙল আত্রেয়ী নদীর বাঁধ ! উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি

নদীর লোও ড্যাম তৈরি হয়েছে এক বছর হল। কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। যদিও শেষ দফতরের কর্মীরা ড্যাম্পের যে গেট জল পাস হওয়ার সেই গেট রাতেই খুলে দেন সে কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাম্পের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যাম্পের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাশ হতে শুরু করে এবং তারপরেই বাঁধ ভেঙ্গে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। 

 মাননীয়ার অনুপ্রেরণায় , পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক : সুকান্ত

বাধ ভেঙে যাওয়ার ঘটনায়, সুকান্ত মজুমদার বলেন, 'মাননীয়ার অনুপ্রেরণায় , পশ্চিমবঙ্গে উন্নয়ন আর বিপর্যয় সমার্থক। বছর দুয়েক আগে,  বালুরঘাটে আত্রেয়ী নদীর উপরে ড্যাম তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু সেখানেও বিপর্যয়। আকস্মিকভাবে সেই ড্যাম ভেঙে গেল। ঘটনার পর থেকে যথেষ্ট পরিমাণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, যে কায়দায় সর্বত্র প্রাতিষ্ঠানিক লুঠ চলছে, তাতে স্পষ্ট আগামীবছর এই পশ্চিমবঙ্গের মানুষই, এই লুঠের সরকারকে ভেঙে গুড়িয়ে দেবে ।'

আরও পড়ুন, জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !

আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধিতে অতীতে একাধিকবার জলমগ্ন হয়েছিল বিস্তীর্ণ এলাকা


আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধিতে অতীতে একাধিকবার জলমগ্ন হয়েছিল দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা। বালুরঘাট শহরের সকল রাস্তার উপরে জল উঠে গিয়েছিল। এমন কি বন্ধ রাখতে হয়েছিল একটা সময় বালুরঘাট আদালত।  রাস্তা জলের তলায় থাকায় যাতায়াত করার জন্য ব্যবহার করা হচ্ছিল ট্রাক্টর। পুর এলাকাতেও দেখা দিয়েছিল পানীয় জলের সমস্যা। বালুরঘাট ছাড়াও জলমগ্ন ছিল জেলার একাধিক গ্রাম। নদীর জল ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষ জমিও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget