এক্সপ্লোর

South Dinajpur News: শরীরে ১৮টি সেলাই পড়েছে, হাসপাতালের বিছানায় বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী

ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী। পড়েছে ১৮টি সেলাই। হাতে স্যালাইন নিয়েই হাসপাতালের বিছানায় বসে মাধ্যমিক পরীক্ষা দিল কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ আর এল স্কুলের ছাত্র শান্ত দাস।

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: মনের জোর আর ইচ্ছাশক্তির উপর নির্ভর করলে কত কিই না সম্ভব। গতকালই মায়ের সঙ্গে প্রতিবেশীর ঝামেলায় মা-কে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী। পড়েছে ১৮টি সেলাই। হাতে স্যালাইন নিয়েই হাসপাতালের বিছানায় বসে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিল কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ আর এল স্কুলের ছাত্র শান্ত দাস।

মাধ্যমিক পরীক্ষার্থী শান্ত দাসের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, গতকাল বিকেলে বাড়ির বাইরে ছিলেন শান্ত দাসের বাবা ফনি দাস। সেই সময় পাশের বাড়িতে তাঁদের ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয় তার মায়ের। বচসা চলতে চলতেই আচমকা প্রতিবেশীরা তেড়ে আসে ওই ছাত্রের মায়ের দিকে। তাদের হাতে ছিল ধারাল অস্ত্র। প্রতিবেশীদের আক্রমণের হাত থেকে মাকে বাঁচাতে দৌড়ে সেখানে চলে যায় শান্ত দাস। কিন্তু প্রতিবেশীরা তাদের উপর ধারাল অস্ত্রের একের পর এক কোপ মারতে থাকে। প্রতিবেশীদের এলোপাথারি ধারাল অস্ত্রের কোপে গুরুতরভাবে জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী শান্ত। 

আরও পড়ুন - Balurghat Dibas: ব্রিটিশ পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলনকে স্মরণ, আবেগে-উৎসাহে পালিত ঐতিহাসিক বালুরঘাট দিবস

জানা গিয়েছে, খবর পাওয়া মাত্র বাড়িতে আসেন শান্ত দাসের বাবা ফনি বাবু। গুরুতর জখম অবস্থায় শান্তকে ভর্তি করা হয় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানেই তার শরীরে ১৮টি সেলাই পড়ে। প্রতিবেশীদের আক্রমণে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তার সঙ্গে আঘাত লাগে ডান হাতের উপরে ও আঙুলে। পরের দিনই অঙ্ক পরীক্ষা। কিন্তু শরীরে এত ক্ষত এবং আঘাত। কীভাবে পরীক্ষা দেবে শান্ত? জানা যাচ্ছে, কলম ঠিকমতো ধরতে না পারলেও হাল ছেড়ে দেয়নি মেধাবি ওই ছাত্র। হাসপাতালের বিছানাতে বসেই এক হাতে স্যালাইন নিয়ে অন্য হাত দিয়ে অঙ্ক পরীক্ষা দিল সে।

মাধ্যমিক পরীক্ষার্থী শান্ত দাসের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, সে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ৪০১ নম্বর পেয়েছিল। ফনি বাবু জানাচ্ছেন, তাঁর দুই সন্তান। বড় ছেলে বর্তমানে ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে। আর ছোট ছেলে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। শান্ত দাসের মনের জোরকে কুর্ণিশ জানাচ্ছেন হাসপাতালের চিকিতসক থেকে শিক্ষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget