এক্সপ্লোর

Balurghat Dibas: ব্রিটিশ পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলনকে স্মরণ, আবেগে-উৎসাহে পালিত ঐতিহাসিক বালুরঘাট দিবস

বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা।

মুন্না আগারওয়াল,বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) : আবেগ-উৎসাহে স্মৃতির সরণী বেয়ে গর্বের দিনযাপন। পালিত হল বালুরঘাট দিবস। ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা। সারা দেশের মতোই ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। ১৯৪২ সালের ১৩ সেপ্টেম্বরের রাতে স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামীরা ও হাজার হাজার মানুষ জমায়েত হন বালুরঘাট শহরের উপকণ্ঠে ডাঙ্গী গ্রামে।

পরিকল্পনামাফিক ১৪ সেপ্টেম্বর তারা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে দেয়। তারপর আন্দোলন সেতু দিয়ে বিপ্লবীরা অভিযান করেছিলেন। যে সেতু বাজারের সঙ্গে কোর্টের রাস্তাকে যোগ করছে। আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। তৎকালীন প্রশাসনিক ভবন বর্তমানে ট্রেজারি বিল্ডিং থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা সংগ্রামী ও স্থানীয় মানুষদের প্রতিবাদ-প্রতিরোধ ও রোষের মুখে পালিয়ে যান বৃটিশ কর্তারা। তিন দিন স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী। যদিও তা সেই সময়ে দীর্ঘস্থায়ী হয়নি। তিন দিন স্বাধীন থাকার পর বৃটিশ সেনা ফিরে এসে পুনরায় দখল নেয় বালুরঘাটের। চলে ধরপাকড়, অত্যাচার।

১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর যে স্বাধীনতার স্বাদ বালুরঘাটবাসী পেয়েছিলেন, তা সেই সময় দীর্ঘস্থায়ী না হলেও বালুরঘাটের ছেলে স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে বীরগাথা সেদিন রচনা করেছিলেন সাধারণ মানুষ, তা এখনও গর্ব, আনন্দের সঙ্গেই পালন করেন তারা। সেই বিশেষ দিনটির কথা স্মরণ করে আজও পালিত হয় বালুরঘাট দিবস। এবারে বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এদিন সকাল নয়টায় ডাঙ্গী গ্রামের শহীদ বেদিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ১১ টায় বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়েশা রানি। সেখানে শহিদ বেদীতে মাল্যদানও করেন জেলাশাসক। বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন পীযূষ কান্তি দেব, সুভাষ চাকী, সুশোভন চট্টোপাধ্যায়, বিপ্লব খাঁ, জেলা পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট পুরসভার চেয়ারপার্সন শেখর দাশগুপ্ত সহ বালুরঘাটের বিশিষ্ট মানুষজন। 

আরও পড়ুন-বালুরঘাট রেললাইন থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ

দীর্ঘ অপেক্ষার পরেও অমিল টিকা, বিক্ষোভে পথ অবরোধ বালুরঘাটে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget