এক্সপ্লোর

South Dinajpur: মাছ ধরে ফেরার পথে বিপত্তি, বজ্রপাতে মৃত্যু দুই ভাইয়ের

Lighting Death: স্থানীয় সূত্রে খবর, এদিন বেশ কয়েকজন মাছ ধরতে যায়। তাঁদের মধ্যে ছিলেন মৃত দুই ভাই।

চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: মাছ ধরে ফেরার পথে বিপত্তি। বাজ পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বংশীহারী ব্লকের ধুতুরা গ্রামে। হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। 

বাজ পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের: স্থানীয় সূত্রে খবর, এদিন বেশ কয়েকজন মাছ ধরতে যায়। তাঁদের মধ্যে ছিলেন মৃত দুই ভাই। সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই সোহল রানা (২৩) এবং আব্দুর রাকিব (১৯)। ভারী বৃষ্টি শুরু হলে অনেকেই বাড়ি ফিরে আসে। কিন্তু সোহল এবং আব্দুর ফেরেনি। দুজনকে রসিদপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বংশীহারী থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে। 

চলতি সপ্তাহেই মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির (Lightning Death)। গুরুতর আহত হন দুই মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটে মেমারি বহরমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, মেমারির বহরমপুরের বাসিন্দা শেখ আব্দুল ওয়াহিদ, উত্তরা ক্ষেত্রপাল ও জ্যোৎস্না ক্ষেত্রপাল তিনজনই বহরমপুরের একটি মাঠে কাজ করছিল। মাঠে কাজ করার সময় হঠাৎই বাজ পড়ায় গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাঁদের চিকিৎসার জন্য তিন জনকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শেখ আব্দুল ওয়াহিদকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়েস হয়েছিল ৬৫ বছর। অবস্থার অবনতি হওয়ায় উত্তরা ক্ষেত্রপালকে রেফার করা হয় বর্ধমান মেডিকেলে এবং জ্যোৎস্না ক্ষেত্রপাল চিকিৎসাধীন রয়েছেন মেমারি হাসপাতালে।                     

এদিকে আগামী কালও দক্ষিণে নিম্নচাপের বৃষ্টি চলবে। উত্তরে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত। নিম্নচাপের প্রভাবে আশ্বিনের শুরুতেও আকাশের মুখ গোমড়া। যখন-তখন নামছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে তাপমাত্রা। ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে জারি থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে হাওয়া বদল। এরই মাঝে আগামী শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: KMC Dengue Notice: কলকাতায় ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, নির্দেশিকা জারি পুরসভার

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget