এক্সপ্লোর

Sovan-Baisakhi: নিজের হাতে খাইয়ে শোভনকে 'জামাই আদর' বৈশাখীর

রবিবার সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন বৈশাখী নিজেই। লিখেছেন, জামাইষষ্ঠী মানে মা ষষ্ঠীর পুজো। আজ মায়ের নির্দেশ অনুযায়ী সব পালন করেছি। শোভন যত না মায়ের জামাই, তার থেকেও বেশি ছেলের মতো। 

কলকাতা: রসে-বসে ভরা মজাদার লাইফস্টাইল তাঁদের। এ হেন জীবন-যাপনের কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকেন তাঁরা। শোভন-বৈশাখী।  এক সময়ে সক্রিয় রাজনীতি করেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। অধ্যাপিকার পদ সামলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। তবে এখন জমিয়ে সংসার করছেন এই যুগল। কখনও ট্রেন্ডিং গানে নাচ, কখনও আবার একে ওপরকে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন। সবমিলিয়ে বেশ রঙিন যাপন শোভন-বৈশাখীর। 

আজ জামাইষষ্ঠীর দিনেও জমজমাট ছিল শোভন-বৈশাখীর সংসার। আয়োজনের খামতি ছিল না এতটুকুও। পঞ্চব্যঞ্জন রেঁধে শোভনকে কার্যত জামাই-আদরে ষষ্ঠী পালন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মেয়েকে সঙ্গে নিয়েই সেরে ফেললেন সমস্ত আচার অনুষ্ঠান। লাল টকটকে শাড়িতে সেজে শোভনকে নিজের হাতে পায়েস খাওয়ালেন বৈশাখী, দিলেন প্রদীপের আশিসও। এদিন দুপুরে মেরুণ পাঞ্জাবিতে সেজেছিলেন শোভন। সবমিলিয়ে জমজমাট জামাইষষ্ঠী (Jamaisasthi 2022) সেলিব্রেশন। 

রবিবার সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন বৈশাখী (Baisakhi Sovan Banerjee) নিজেই। আর সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন মাকে। লিখেছেন, 'জামাইষষ্ঠী মানে মা ষষ্ঠীর পুজো। আজ মায়ের নির্দেশ অনুযায়ী সব পালন করেছি। শোভন যত না মায়ের জামাই, তার থেকেও বেশি ছেলের মতো। মহুল এবং আমরা আমাদের প্রিয় খাবার খেয়েছি। যদিও মায়ের শারীরিক অবস্থা ভাল নেই, তাও আমাদের তিনজনের জন্য সমস্ত আয়োজন করেছেন তিনি। আসলে মা তো মা-ই হন। তিনি সবকিছুর তদারকি করে গিয়েছেন। যদিও সমস্ত আচার-আচরণ নিজের হাতে পালন করতে না পারায় মা আফসোস করেছেন। আমরা তোমাকে ভালবাসি মা'।

আজ জামাইষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তির। আর জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ, পাতে রকমারি পদ। চিংড়ি থেকে মাটন। জম্পেশ মেনু। কব্জি ডুবিয়ে ভূরিভোজের দিন বাংলার জামাইদের। জমজমাট জামাইষষ্ঠী সেলেব বাড়িতেও। আর সেই আদর-আপ্যায়ন থেকে বাদ গেলেন না শোভব চট্টোপাধ্যায়ও। শাশুড়ি না পারলেও বৈশাখী নিজের হাতে করেছেন সব। পঞ্চব্যাঞ্জন রেঁধে-বেড়ে দিয়েছেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget