এক্সপ্লোর

Sovan Baisakhi: অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক শোভন-বৈশাখীর, তৃণমূলে যোগদানের জল্পনায় সিলমোহর?

Abhishek Banerjee: 'দলের কাজে আমি আগ্রহী, জানিয়ে এলাম অভিষেককে', বললেন শোভন।

কলকাতা: উৎসবের আবহে বঙ্গ রাজনীতিতে 'সাক্ষাৎ' জল্পনা! শারদোৎসবের প্রাক্কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার শোভন চট্টোপাধ্যায়! আজ হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান শোভন চট্টোপাধ্যায়। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ করা হয় বলে জানা গিয়েছে। 'অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, আমি মুগ্ধ' , সাক্ষাৎকার করে বেরিয়ে এবিপি আনন্দের প্রতিনিধিকে জানালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

একটা সময়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন তিনি। দীর্ঘদিন পালন করেছেন মেয়রের দায়িত্ব। তবে একটা সময়ে তৃণমূল ছেলে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। পরে বিজেপি থেকে সরেও এসেছিলেন। এরপরে রাজনীতি থেকে দূরেই ছিলেন তিনি। তবে আজ, শারদোৎসবের আগে অভিষেকের সঙ্গে কথা বলে, ফের তৃণমূলে যোগদান করার ইচ্ছাপ্রকাশ করেছেন শোভন। এদিন এবিপি আনন্দের প্রতিনিধিকে শোভন বলেছেন, 'দলের কাজে আমি আগ্রহী, জানিয়ে এলাম অভিষেককে। অভিষেকের সঙ্গে যে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, তাতে আমি মুগ্ধ। দল যখন যেভাবে কাজে লাগাবে, আমি সেই কাজ করতে আমি আগ্রহী। আমি বলছি বয়স কোনও সমস্যার কারণ হবে না।'

পাশাপাশি শোভন আরও বলেন, 'এটা থেকে আজকে অনেক জিনিস উপলব্ধি করেছি। যা আলোচনা হয়েছে তাতে মনে করি, ওই মেঘ থেকে জল আসবে'। আজ শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও। তিনি এদিন বলেন, 'আমার কাছে শ্রেষ্ঠ শারদ উপহার। ভুল ধারণা, রটনা কেটে গেছে, শোভনের সক্রিয়তা সময়ের অপেক্ষা।' এদিন শোভনের সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক হয় অভিষেকের। শোভন চট্টোপাধ্যায় আশাবাদী। আজ যেভাবে বৈঠক হয়েছে, তাতে শোভন চট্টোপাধ্যায় মনে করছেন, সেটা ফলপ্রসূ হবেই। তাঁর তৃণমূলে যোগ দেওয়া কেবল সময়ের অপেক্ষা। 

এদিন শোভন চট্টোপাধ্যায় এবিপি আনন্দের প্রতিনিধিকে বলেন, 'তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আমার কাছে ছোট ভাইয়ের মতো, পরিবারের মতোই। তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর চতুর্থীর দিন ওর সঙ্গে সময় করে দেখা করতে গিয়েছিলাম। বহু আলোচনা, অনেক মতের আদানপ্রদান হয়েছে। আমি মুগ্ধ। আমার তৃণমূলে ফেরার বিষয়ে মমতাদি আর অভিষেক মিলিত সিদ্ধান্ত নেবেন। আমায় যখন যেভাবে কাজে লাগাবে, সেইভাবে কাজ করতে আমি আগ্রহী। অভিষেককে জানিয়েছি সেই কথা।'

দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকার পরে ব্যক্তিগত কারণেই সরে যান শোভন। তাঁর ব্যক্তিগত জীবনেও তোলপাড় চলে। আদালতে তাঁর বিচ্ছেদের মামলা চলছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
Tapas Roy: 'টাটকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
Tapas Roy: 'টাটকে ফেরানোর চেষ্টা আমরা করছি, করব', শিল্প নীতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের আগে বললেন শিল্পমন্ত্রী
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget