এক্সপ্লোর

Sovan-Baishakhi Update: আচমকা নবান্নে শোভন-বৈশাখী, ১৪ তলায় মমতা-সাক্ষাৎ! তৃণমূলে কাননের প্রত্যাবর্তন ঘিরে তুঙ্গে জল্পনা

Nabanna Update: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের সাক্ষাতের সম্ভাবনা।

হাওড়া: রাজনীতি থেকে দূরে ছিলেন দীর্ঘ দিন। এ বার আচমকাই নবান্নে (Nabanna) উপস্থিত হলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁদের সাক্ষাতের সম্ভাবনা। তাহলে কি তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন শোভন-বৈশাখীর? তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের কি তৃণমূলে শোভন-বৈশাখী?নবান্নে শোভন-বৈশাখীর উপস্থিতি ঘিরে জোর জল্পনা। এ নিয়ে দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) সঙ্গে কথা বলে রেখেছেন বলে খবর।

তৃণমূলে ফিরতে চলেছেন শোভন!

বুধবার নবান্নের ভিআইপি প্রবেশ পথ হয়ে আচমকাই সাদা গাড়িতে থেকে শোভন এবং বৈশাখীকে নামতে দেখা যায়। সোজা তাঁরা নবান্নের ১৪ তলায় গিয়ে উপস্থিত হন তিনি। ওই ১৪ তলাতেই মুখ্যমন্ত্রী বসেন। তাঁর সঙ্গেই শোভন এবং বৈশাখী সাক্ষাৎ করতে গিয়েছেন বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, তৃণমূলে শোভনের প্রত্যাবর্তন নিয়ে কথা বলতেই নবান্নে গিয়েছেন শোভন-বৈশাখী। 

একদা মমতার ঘনিষ্ঠবৃত্তে থাকা শোভনের ব্যক্তিগত জীবন ঘিরে কয়েক বছর আগে তোলপাড় শুরু হয়। এমনকি শোভনকে সতর্কও করেছিলেন মমতা। তার পরেও শোভন-বৈশাখী এবং শোভনের স্ত্রী রত্নার সম্পর্কের টানাপোড়েন আড়ালে থাকেনি। প্রকাশ্যে কার্যত কাদা ছোড়াছুড়ি শুরু হয় তাঁদের মধ্যে। তার পর ২০১৮ সালে কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দেন শোভন। 

আরও পড়ুন: TET : দিকে দিকে TET চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চ্যাংদোলা করে গাড়িতে তুলল পুলিশ

পরবর্তী কালে যত সময় এগিয়েছে, ততই তৃণমূলের থেকে দূরত্ব বেড়েছে শোভনের। ২০১৯-এ কালীঘাটে মমতার কাছ থেকে ভাইফোঁটা নিতে গেলেও, দূরত্ব ঘোচেনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে শামিল হন শোভন এবং বৈশাখী। দক্ষিণ কলকাতায় গেরুয়া শিবিরের নির্বাচনী কাজকর্মের দায়িত্বও পেয়েছিলেন তাঁরা। কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে গোড়া থেকেই তাল মেলেনি শোভন এবং বৈশাখীর। ফলে শোভন এবং বৈশাখী বিজেপি ছেড়েও বেরিয়ে আসেন।

তার পর থেকে এ যাবৎ কার্যত নিভৃতেই ছিলেন শোভন এবং বৈশাখী। এমনকি রাজনীতিতে শোভনের ভবিষ্যৎ শেষ  বলেই নিদান দিয়ে দিয়েছিলেন অনেকে। বরং সেই তুলনায় শোভনের স্ত্রী রত্না রাজনীতিতে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠেন। শোভনের কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি পুরভোটে কাউন্সিলরও নির্বাচিত হন তিনি।

শোভনের ফেরায় আপত্তি নেই রত্নার!

তাই রত্নার উপস্থিতিতে শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হতে শুরু করে। কিন্তু সূত্রের খবর, সম্প্রতি শোভনের তরফে তৃণমূলে ফেরার আগ্রহ দেখানো শুরু হলে, রত্নার সঙ্গে এ নিয়ে কথা বলেন জোড়াফুল নেতৃত্ব। শোভনের ফেরা নিয়ে আপত্তি জানাননি রত্না। তার পরই শোভনের সঙ্গে সাক্ষাতে রাজি হন মমতা। সব কিছু ঠিক থাকলে, এ দিনই শোভনের তৃণমূলে ফেরায় সিলমোহর পড়তে পারে। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে ৮৫ হাজারের বেশি ভোটে এগিয়ে হাসিরানি রথ, বললেন, '৩৪ বছরে CPM, ১৫ বছরে তৃণমূল যা করেনি, ৫ মাসে করেছেন শুভেন্দু অধিকারী'
নন্দীগ্রামে ৮৫ হাজারের বেশি ভোটে এগিয়ে হাসিরানি রথ, বললেন, '৩৪ বছরে CPM, ১৫ বছরে তৃণমূল যা করেনি, ৫ মাসে করেছেন শুভেন্দু অধিকারী'
Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget