এক্সপ্লোর

Kolkata Police: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভাঙড় থানায় কলকাতা পুলিশের বিশেষ দল

Mamata Banerjee: একজন আইপিএসএর নেতৃত্বে বিশেষ দল আসলেন

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ পাওয়ার পর ভাঙড়ে কলকাতা পুলিশের (Kolkata Police) বিশেষ দল। একজন আইপিএসএর নেতৃত্বে বিশেষ দল আসলেন। লালবাজারের একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্ব প্রাপ্ত AC,DC পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় (Bhangar) থানায় আসলেন।। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার বৈঠক করবেন। পরে ভাঙড় ও কাশিপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখবেন বলে খবর।

রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে করবেন বৈঠক।  ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গাও ঘুরে দেখবেন, সূত্রের খবর। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তৃণমূল কংগ্রেস ও আইএসএফের সংঘর্ষে বারবার রক্তাক্ত হয় ভাঙড়।

পঞ্চায়েত ভোটের শুরু থেকেই উত্তপ্ত ছিল ভাঙড়। গত বিধানসভা ভোটে সারা রাজ্যের মধ্যে এটিই একমাত্র আসন ছিল যেটি তৃণমূল এবং বিজেপি ছাড়া অন্য কোনও দল জিতেছিল। এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি। ওই ভোটে আইএসএফ- বাম ও কংগ্রেসের জোটে ছিল। তারপর থেকেই রাজ্যের কিছু কিছু এলাকায় বারবার আইএসএফ এবং তৃণমূলের দ্বন্দ্ব সামনে এসেছে। আর সেই দ্বন্দ্ব সবচেয়ে রক্তাক্ত ও ভয়াবহ হয়েছে ভাঙড়ে। পঞ্চায়েত ভোটের গোটা পর্ব জুড়ে অসংখ্য হিংসার ঘটনা ঘটেছে ভাঙড়ে। ঝরেছে একাধিক প্রাণ। হয়েছে বোমাবাজি। মনোনয়ন পর্বে বারবার আইএসএফ-তৃণমূল সংঘর্ষ হয়েছে এই এলাকায়। হিংসা বিধ্বস্ত এলাকায় সরেজমিনে ঘুরে দেখেছিলেন রাজ্যপালও।

আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে সন্ত্রাস তৈরি করার অভিযোগ এনেছিলেন আরাবুল ইসলাম, শওকত মোল্লারা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গা জোয়ারি করে মনোনয়ন পত্র বাধা দেওয়ার অভিযোগ করেছে আইএসএফ। ভোটের দিনেও রক্তাক্ত হয়েছে ভাঙড়। এমনকী গণনার রাতেও গুলিকাণ্ডে নিহত হয়েছেন বেশ কয়েকজন আইএসএফ কর্মী। পরিস্থিতি এমনই জায়গায় যায় যে ভাঙড়ে ১৪৪ ধারা ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা বজায় রাখার দাবিতে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও সেখানে ঢুকতে বাধা দিয়েছে রাজ্য পুলিস। তখনও পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তৃণমূলের অঙ্গুলিহেলনে চলার অভিযোগ করেছিলেন নৌশাদ।  

ভাঙড়ে বারবার হিংসার ঘটনায় পরে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। বুধবার, ভাঙড়কে নতুন ডিভিশন করার নির্দেশ দেন তিনি। কলকাতা পুলিশ কমিশনারকে বলে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিতে। তারপরে বৃহস্পতিবারই ভাঙড়ে গেল লালবাজারের বিশেষ দল।

আরও পড়ুন:  '২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন', নন্দীগ্রামে হার নিয়ে খোঁচা মমতার

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভিডিও

Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget