এক্সপ্লোর

Partha Chatterjee: আজ সন্ধে ছটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা, পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ আদালতের

SSC Scam: আজ, সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।


কলকাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। আজ, সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী ও নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান। এসএসসি সংক্রান্ত ৭টি মামলাতেই সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখা হয়েছে। 

এদিন ডিভিশন বেঞ্চের রায়ের রয়েই অভিজিৎ মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে যান আইনজীবী ফিরদৌস শামিম। তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, তদন্তে সহযোগিতা না করলে গ্রেফতার করা হতে পারে এমনও বলেছে সিঙ্গল বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে অব্যহতি দেওয়া হোক। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, খবর সূত্রের। একই সঙ্গে উপদেষ্টা কমিটির সদস্যদেরও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল চারটের মধ্যে তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  

আগেও নির্দেশ:
এর আগে ১২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও সেবার ডিভিশন বেঞ্চ থেকে হাজিরার নির্দেশের উপর স্থগিতাদেশ আনা হয়। মামলার উপরেও স্থগিতাদেশ আনা হয়। তারপর আজ, বুধবার ওই মামলাগুলির শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে। তারপরেই ফের সিঙ্গল বেঞ্চের তরফে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।     

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ:
সূত্রের খবর, আদালত জানিয়েছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সবপক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই। এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনটাই এসএসসির পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।

আরও পড়ুন: 'সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই', এসএসসি দুর্নীতি মামলায় বহাল সিবিআই তদন্ত
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget