এক্সপ্লোর

SSC Scam: 'সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই', এসএসসি দুর্নীতি মামলায় বহাল সিবিআই তদন্ত

Court Order: এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।


কলকাতা: এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি-নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশের রায়ই বহাল রাখলেন সুব্রত তালুকদার, আনন্দগোপাল মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, মামলাটি আবার সিঙ্গলবেঞ্চে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বাগ কমিটির রিপোর্ট গ্রহণযোগ্য, সেই রিপোর্টকে আদালত মান্যতা দিচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। 
 
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ:
সূত্রের খবর, আদালত জানিয়েছে নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সবপক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই। এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনটাই এসএসসির পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।

আগে কী হয়েছে:
সিঙ্গল বেঞ্চ যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তারপর ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর পাঁচ সপ্তাহের স্থগিতাদেশ দেয়। এদিন সেই মামলাগুলিরই একসঙ্গে শুনানি হয়। শুনানির পরে শেষ পর্যন্ত সিঙ্গলবেঞ্চের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে সেই মামলা ফিরে গেল অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গল বেঞ্চে। 

ইতিমধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগে নাম জড়িয়েছে এক মন্ত্রীরও। কম নম্বর সত্ত্বেও মন্ত্রীর মেয়েকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৮-তে স্কুলে চাকরি পান পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। ‘এসএসসির পুরনো তালিকায় ১ নম্বরে নাম ছিল ববিতা বর্মনের। নতুন মেধা তালিকায় ২ নম্বরে নেমে আসেন ববিতা বর্মন। আগে না থাকলেও নতুন মেধা তালিকায় ১ নম্বরে মন্ত্রী-কন্যার নাম থাকার অভিযোগ। মেধা তালিকায় নাম নেই, কী করে চাকরি পেলেন মন্ত্রী-কন্যা? শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা হয়। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।    

আরও পড়ুন: পরেশ একা নন; দাদারা, রাঘব বোয়াল, মুখ্যমন্ত্রী সবাই রয়েছে এর সঙ্গে : অধীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget